Rukmini-Chiranjeet:প্রথমবার একসাথে কাজ করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী(Chiranjeet Chakraborty) ও রুক্মিণী মৈত্র(Rukmini Maitra)। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হাঁটি হাঁটি পা পা'(Hati hati pa pa)-এর টিজার। একজন বয়স্ক বাবা ও মেয়ের গল্প। যে বাবা ছোটো থেকে জীবনের প্রতি পদে সন্তানকে আগলে রেখেছেন। এখন শেষ বয়সে এসে কী, সন্তানও তাকে সেইভাবেই আগলে রাখবে? সেই নিয়েই গড়ে উঠেছে ‘হাঁটি হাঁটি পা পা’।
তবে ছবির ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানান নেতিবাচক মন্তব্য। কেউ বলছেন হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদার অভিনীত জনপ্রিয় ‘আয় খুকু আয়’, আবার কেউ মনে করেছেন, অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’র অনুপ্রেরণায় তৈরি হওয়া অর্ণব মিদ্যার ছবি ‘হাঁটি হাঁটি পা পা?’
এই প্রসঙ্গেই অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান এটা সম্পূর্ণ অন্য ধাঁচের গল্প। তিনি জানান,” এটা বাবা আর মেয়ের গল্প, এছাড়া আর কোনো মিল নেই। পরিচালক অর্ণব তাঁর মতো করে গল্প বুনেছেন। ছবিতে বাঙালি পরিবারের ঘরোয়া গল্প আছে। আপাতত এর বেশি বলার অনুমতি নেই। ছবিটি করার সময় নিজের মেয়ের কথাও মনে পড়েছে। এক এক সময় হয়ত রুক্মিণীর সঙ্গে পর্দাভাগের সময় সেই অনুভূতি কাজ করেছে।”
সমাজমাধ্যমে রুক্মিণীর অভিনয় নিয়েও প্রশ্ন উঠেছ বারবার। এই প্রসঙ্গে তিনি নির্দ্বিধায় জানান,”নিন্দকেরা নাকি ওঁর অভিনয় নিয়ে সমালোচনা করেন? আমি তো দেখলাম খুব ভালো অভিনয় করে। দাপটের সঙ্গে প্রত্যেকটা দৃশ্য ফুটিয়ে তুলেছে। ছবি দেখে আপনারাও বলবেন।”
যদিও প্রেমিকার ছবির টিজার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন দেব। একসাথে তাঁদের দেখা না গেলেও একে অপরের পাশে তাঁরা আছেন। তবে নেটিজেনরা মানতে নারাজ। তাদের দাবি টলিউড ‘কপি’ ছাড়া আর কিছুই করতে পারে না।