‘Chiroshokha’:একসময় টিআরপি তালিকায় একেবারে প্রথম স্থান অধিকার করেছিল ‘চিরসখা’। কিন্তু এখন সেই ধারাবাহিকই দর্শকের কাছে হয়ে উঠেছে বিরক্তির কারণ। ‘কমলিনী-স্বতন্ত্র’র নিঃস্বার্থ বন্ধুত্বের কাহিনী দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু এখন দর্শকের দাবি লীনা গাঙ্গুলীর ধারাবাহিকে আবার পরকীয়া থাকবেনা? তা কী করে হয়?
সম্প্রতি ‘স্বতন্ত্র’ ও ‘পার্বতী’র বিয়ের ট্র্যাক আসতেই রীতিমতো চ’টেছেন দর্শক। এমন ফালতু গল্প দেখে রীতিমতো ট্রো’ল করছেন সবাই। নতুনকে জোর করে নিজেই নিজের হাত থেকে সিঁদুর পড়ে নেই পার্বতী। এই বিয়ে অস্বীকার করে নতুন। তাও পার্বতী নতুনের কাছে জোর করে দাবি করে স্ত্রীয়ের অধিকার। সব সত্যি কথা নতুন জানিয়ে দিলেও কেউ তার বিশ্বাস করে না। নতুন স্পষ্ট জানায় যে সে পার্বতীর মাথায় সিঁদুর দেয়নি। একদিকে কমলিনীর অভিমান অন্যদিকে পার্বতীর এমন আচরণ,অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে নতুন।
দেখানো হচ্ছে, পার্বতী কমলিনীকে জিজ্ঞেস করছে সে নতুনদাকে ভালোবাসে কিনা? তারপরই কমলিনী বলে হঠাৎ এমন প্রশ্ন! তুমি তো নতুনকে ভালোবাসো। পার্বতী সঙ্গে সঙ্গে উত্তর দেই হ্যাঁ সে নতুনকে খুব ভালোবাসে। পরক্ষনেই দেখা যায়, নতুন কমলিনীর সাথে আলাদাভাবে কথা বলতে চায়। কিন্তু কমলিনী জানায় তার স্ত্রীয়ের সামনেই সমস্ত কথা বলতে হবে। তারপর স্বতন্ত্র জানায়, ‘তার ভিসাটা এখনও বৈধ। আমি যেকোনো দিন প্লেনের টিকিট কেটে দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারি। নীচে তোমার আত্মীয়রা দাঁড়িয়ে আছে তুমি নাকি বাড়ি ফিরে যাবে? কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না।’
তারপর কমলিনী বলে সে কিসের অধিকারে থাকবে এখানে? স্বতন্ত্র জানায় ‘আমার জীবনের সেরা বন্ধু হয়ে তুমি এখানে থাকবে।’
কী হতে চলেছে ধারাবাহিকে? কমলিনী থাকবে নাকি চলে যাবে? ধারাবাহিকের পরবর্তী পর্বে আসছে নতুন চমক।