Bigg Boss Bangla Season 3:”যে ভালো তার সঙ্গে আমি ভালো, যে খারাপ তার সঙ্গে আমি খারাপ… এর থেকেও অনেক বেশি বিলো দা বেল্ট যেতে পারি!…”, ‘বিগ বস’ হাউসে শ্রীজলা-নন্দিনীর তুমুল বাকবিতণ্ডা, তনুশ্রী-নিরঞ্জনের ত/র্কে উত্তপ্ত ঘর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bigg Boss Bangla Season 3:রিয়েলিটি শো ‘বিগ বস’ মানেই নিত্যদিনের নাটক, চাঞ্চল্যকর অভিযোগ আর উত্তপ্ত বাক্যবিনিময়। সম্প্রতি ‘বিগ বস’ হাউসে, হাউসমেটদের মুখোমুখি দাঁড় করানোর একটি পর্বে গৃহের অন্দরে প্রতিদ্বন্দীদের মধ্যে জমে উঠেছে তরজা। একে অপরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিয়েছেন প্রতিযোগীরা। এদিনের পর্বে সৃজলার সরাসরি অভিযোগের নিশানায় ছিলেন নন্দিনী।

নন্দিনীকে উদ্দেশ্য করে সৃজলা বলেন, “নন্দিনী, আমার যেটা সবচেয়ে খারাপ লাগে যে তুমি যখন ঝগড়া করো, ঝগড়ার সময় তখন তুমি এতটা বিলো দা বেল্ট গিয়ে কথা বলো যে সেটা বিপরীত মানুষটাকে অসম্মান করা হয়। তুমি এটা যদি এই বাড়িতে করো ভবিষ্যতে তাহলে সেটা কিন্তু ভালো না।”
সৃজলার এই অভিযোগের তীরে অবশ্য থেমে থাকেননি নন্দিনীও। পাল্টা জবাব দিয়ে নন্দিনী বলেন, “আমি একেবারে বিলো দা বেল্ট যাই না। আমি এর থেকেও অনেক বেশি বিলো দা বেল্ট যেতে পারি। আমার মনে হয় আমার যে একটা ভয়েস আছে বা একটা টোন আছে সেইটার জন্য তোমার ওই কথাটাকে অতটা বিলো দা বেল্ট মনে হয়।”

অন্যদিকে, এই লড়াইয়ে পিছিয়ে ছিলেন না অন্য প্রতিযোগীরাও। নিরঞ্জন রাজবীরের উদ্দেশ্যে অভিযোগ করে বলেন, “রাজবীর, আমার মনে হয় তুমি যখন কাউকে উত্তেজিত করার চেষ্টা করো, কোনো ঝগড়ার সময়, অবশ্যই সেটা তোমার গেম প্ল্যান হতে পারে কিন্তু তোমার সেই রাস্তাটা চেঞ্জ করা উচিত।” এর উত্তরে রাজবীর সাফ জানান, “যে ভালো তার সঙ্গে আমি ভালো, যে খারাপ তার সঙ্গে আমি খারাপ।”
এছাড়াও, নিরঞ্জন তনুশ্রীকে টার্গেট করে বলেন, “চেঁচানো নিয়ে কথা হচ্ছে আর তনুশ্রীদির নাম আসবে না সেটা তো হতেই পারে না! চেঁচালেই যে নিজের পয়েন্ট রাখা যায়! সেটা একদমই নয়। যেটা আমার মনে হয় সেটা তুমি অনেকভাবে বুঝে গেছ এত দিনে। আমার মনে হয় এই সিচুয়েশন গুলোতে তোমার নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখা উচিত।”

আরও পড়ুন:Ranojoy Bishnu:”কোথাও কিছু খারাপ হলে সেটা ব্যক্তিগত জীবনের একটা পার্ট…” সামাজিক মাধ্যমের ট্রোলিং ও খবরের অহেতুক কৌতূহল নিয়ে ক্ষোভ, দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন অভিনেতা রণজয়!

নিরঞ্জনের এই মন্তব্যের জবাবে তনুশ্রী নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমার টোনটা জন্মগত এরকম। আমি এখনও যে লেভেলে কথা বলছি, আমার মনে হয় এই বাড়িতে কেউ এই টোনটাকে ম্যাচ করতে পারবে না। আমার টোনটাই শুরু এখান থেকে।”
প্রতিযোগীদের এই একের পর এক কড়া মন্তব্যে ‘বিগ বস’ হাউসের পারদ যে এখন চরমে, তা বলাইবাহুল্য। দর্শকদের বিনোদন বাড়াতে এই পারস্পরিক সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

Leave a Comment