Sudip-Preetha:একবছর আগে বিবাহবি’চ্ছে’দের কথা প্রকাশ্যে এনেছিলেন পৃথা চক্রবর্তী(Preetha Chakraborty)। প্রথমে এই বিষয়টি অভিনেতা সুদীপ মুখার্জী(Sudip Mukherjee) অস্বীকার করলেও, পরে আবার এই কথা মেনে নেন তিনি। তারপর থেকেই এই বিষয়ে নানান মানুষের নানান মন্তব্য শুনতে হয় এই তারকা জুটিকে। একা হাতেই দুই সন্তান ঋদ্ধি ও বালি’কে সামলাচ্ছিলেন পৃথা। দুজনই আলাদা আলাদা বাড়িতে থাকছিলেন।
বি’চ্ছে’দের মাঝেও পৃথা ও সুদীপের মধ্যে যে বন্ধুত্ব ভা’ঙে’নি, তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে পৃথার পোস্টের মাধ্যমেই বোঝা যায়। এছাড়াও আজকাল একসাথে অনেক ছবি প্রকাশ্যে আসছে তাঁদের। তাহলে দূরত্ব ভুলে আবারও কাছাকাছি আসছে তাঁরা? এমনই প্রশ্ন উঠছে বারবার।
তবে দুই ছেলের জন্য নাকি সিদ্ধান্তে বদল এনেছেন তাঁরা। সমাজের কোনো নেতিবাচক প্রভাব তাঁদের দুই সন্তানের উপর যাতে না আসে, সেই দিকও খেয়াল রাখছেন সুদীপ-পৃথা। সুদীপের কথায়,দুই সন্তান এখন খুবই ছোটো। দুই ছেলেকে এক সুন্দর শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই আবার একসঙ্গে সংসার করছেন তাঁরা। অভিনেতা জানান,”কোন সম্পর্কে মতবি’রো’ধ হয় না, একটু বলবেন? আমরা সবাই স্বতন্ত্র মানুষ। সুতরাং নিজস্ব ভাবনাচিন্তা, মতামত তো থাকবেই। তবে হ্যাঁ, এখন আমরা একসঙ্গে থাকছি। ওরা সত্যি আমায় ‘সুপারহিরো’ভাবে। আমার ছবি বা ধারাবাহিক দেখার মতো বয়সে পৌঁছোয়নি ওরা। তবে ওরা ভাবে, বাবা সব পারে।”
ছেলেদের মানুষ করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ-পৃথা। কখনও ছেলেদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলা আবার কখনও সন্তানদের আবদারে তাদের দাঁড়ি কে’টে দেওয়ার মতো মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন অভিনেতা।
এই মুহূর্তে ‘চিরসখা'(Chiroshokha) ধাারাবাহিকে ‘স্বতন্ত্র’র ভূমিকায় সবার মন জয় করছেন তিনি।