Sweta-Swastika:”স্বস্তিকাদির বুঝতে ভুল হয়েছে…যাঁরা পরে তাঁরাও সতী,আমি পরি না,আমিও সতী…” স্লিভলেস পোশাক বিতর্কে শ্বেতাকে কটাক্ষ করেছিলেন স্বস্তিকা! এবার পাল্টা জবাব দিলেন নায়িকা।
বিগত কয়েকদিন ধরেই ট্রোলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে ‘স্লিভলেস পোশাক’ না পরা নিয়ে মন্তব্য করেছিলেন শ্বেতা। “আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”, তাঁর করা এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্বেতার এই মন্তব্যের বিরোধিতা করতে শোনা গিয়েছে একাধিক অভিনেত্রীকে। না না করেই একাধিক অভিনেত্রী নানান মন্তব্য করেছেন। সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীও শ্বেতাকে কটাক্ষ করেছেন। সরাসরি নাম না করে সমাজমাধ্যমের পাতায় লেখেন,”শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। তাহলে তো আমার শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।” স্বস্তিকার করা এই মন্তব্য এখন রীতিমতো ভাইরাল।
যদিও স্বস্তিকা মুখার্জীর করা এই মন্তব্য সমন্ধে কিছুই জানতেন না অভিনেত্রী। প্রশ্ন করতেই চমকে ওঠেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে উত্তরে শ্বেতা বলেন,”হয়ত স্বস্তিকাদির বুঝতে ভুল হয়েছে। আমি জানিয়েছিলাম, অনেক বছর আগে একজন আমাকে এক অনুষ্ঠানে বলেছিলেন হাত কাটা ব্লাউজ পরতে। তিনি আমাকে বলেছিলেন যে শরীর না দেখালে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না। তাঁকে আমি উত্তরে বলেছিলাম যে আমি এখানে আমার প্রতিভা বেচতে এসেছি, শরীর নয়। আমি সকলের উদ্দেশ্যে বলিনি এটি। স্বস্তিকাদি হয়ত আমার সাক্ষাৎকারটা দেখেননি। বা হয়ত আমার বোঝাতে কোথাও ভুল হয়েছে।
আরও পড়ুন:Dev-Subhashree-Rana:শুভশ্রীকে করা দেবের মন্তব্য নিয়ে কি বলে বসলেন রানা সরকার?
স্বস্তিকাদি অনেক সম্মানের। বরং যাঁরা হাতকাটা ব্লাউজ পরেন, তাঁদের দেখে আমি ভাবি,’কত সুন্দরভাবে সামলাচ্ছে। আমি কেন পারি না!’ এই সমস্যাটা আমার। আমার তেমন আত্মবিশ্বাস নেই। যাঁরা পরতে পারেন, তাঁরা খারাপ নন। আমি কোথায় বলেছি যে হাতকাটা পরলেই সে খারাপ আর আমি সতী? হ্যাঁ, আমি জানি আমি সতী। কিন্তু হাতকাটা ব্লাইজ পরি না বলে আমি ভাল, এমনটা বলিনি। যাঁরা পরে তাঁরাও সতী। আমি পরি না, আমিও সতী।”