Dev-Subhashree:”ওই ছবিটা চার বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার। তাহলে ওঁ চার বছর পর এই ছবিটা করল কেন?” শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে বিরাট মন্তব্য দেবের! তাহলে কি দেব-শুভশ্রী সম্পর্কের সমীকরণ আবারও জটিলতার পথে?
টলিউড লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী এবং টলি মেগাস্টার দেবের সম্পর্কের সমীকরণ নিয়ে বর্তমানে উত্তাল নেট দুনিয়া। ‘ধূমকেতু’ ছবির প্রচারে একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় এই তারকা জুটিকে। একসময় সম্পর্কে জড়িত থাকলেও তারপরে দুজনের জীবনের পথ যথেষ্ট আলাদা হয়ে গিয়েছে। বর্তমানের স্বামী এবং দুই সন্তানের সঙ্গে আনন্দের সাথে দিন কাটাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলীর। অপরদিকে নিজের কাজ এবং প্রেমিকা রুক্মিণীর সাথে ভালই রয়েছেন অভিনেতা দেব। ছবির প্রচারে দেব এবং শুভশ্রীকে একসাথে বিভিন্ন মুহূর্তে দেখা গিয়েছে। এর কারণে দেব-শুভশ্রী ভক্তরা একত্র হয়েছিলেন।
তবে আবার এক সাক্ষাৎকারে দেবের কিছু কথায় অপ্রসন্ন হন শুভশ্রী ভক্তরা। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভশ্রীকে বলতে শোনা যায়, “একজন বিবেচক মানুষ কিভাবে এটা বলতে পারে আমি জানিনা।” যদিও এরপর আরও এক সাক্ষাৎকারে অভিনেতা দেব নিজের দিকটি স্পষ্টিকরণ দিয়েছেন। অভিনেতা বলেন, “শুভশ্রী আমার কাছে শুধু এই জন্মে নয়, সব জন্মেই সুপারস্টার থাকবে। আমি ওঁকে অসম্মান করে কোনো কথা বলিনি। আমি ওঁকে অসম্মান করতে পারবনা।”
অভিনেতাকে বলতে শোনা যায়, “শুভশ্রীর আগে ‘ধূমকেতু’র জন্য শ্রাবন্তীকে বাছা হয়েছিল। তখন শ্রাবন্তীর বিয়ে হয়ে গিয়েছে এমনকি সে এক বাচ্চার মা ছিল। তখন তাঁর সারল্য নিয়ে কোনো কথা হয়নি। বিয়ে হয়ে গেলে বা বাচ্চা হয়ে গেলেই যে সারল্য চলে যাবে এমন কোনো কথা নেই। আবারও বলছি আমি ওঁকে অসম্মান করতে পারব না।”
এরপরই শুভশ্রী গাঙ্গুলীর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে দেবকে বলতে শোনা যায়, “ওঁ যে ছবিটা করছে, ওই ছবিটা চার বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার। তখন পরিচালক অন্য ছিল। তাহলে ওঁ চার বছর পর এই ছবিটা করল কেন? প্রয়োজন মনে হয়েছে, কারণ এই ছবিটায় ওঁ বেশি উপযুক্ত। কিন্তু ওঁ যে কথাগুলো বলছে তাতেই তো সমস্যা হচ্ছে। ‘লহ গৌরাঙ্গ’ তে চার বছর আগে প্রিয়াঙ্কা সরকার ছিল। তাঁর পোস্টার বেরিয়েছে, তাঁর লুক সেট হয়েছে, ঘোষণা হয়েছে, শুটিং ডেট হয়েছে, এমনকি রিলিজিং ডেটও পেয়ে গিয়েছিল ওঁরা। চার বছর পর হিরোইন চেঞ্জ। সেটা যদি ঠিক হতে পারে, আমি প্রযোজক হিসেবে নিজে বেছে নিতে পারব না? আমি তো অসম্মানও করি না।”
আরও পড়ুন:Dev-subhashree-Aritra:দেব-শুভশ্রী বিতর্কে হঠাৎ একি মন্তব্য করলেন অরিত্র দত্ত বণিক?
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রানা সরকারকেও বলতে শোনা যায়, “প্রযোজক হিসাবে আমাদের অনেক কিছু করতে হয়, আমরা সবসময় সেই কথা সবার সামনে বলি না। দেব এই কথা অভিনেতা হিসাবে নয় বরং প্রযোজক হিসেবে বলেছে।” প্রযোজনার সময় অনেক কিছু মাথায় রেখে তবেই লুকসেট করা হয়। এই বিষয়ে দেব যে শুভশ্রীকে অপমান করেননি, এই কথা সদর্পে বলেছেন রানা সরকার।