Dev-Idhika:’ডাকাতার সিনেমায় গান? ডাকতারা এইসবের সময় পেত?…ডাকাত নাকি সমুদ্রের ধারে মেয়ে নিয়ে নাচে…’ রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান ‘ঝিলমিল লাগে রে’ গান শুনে নেটপাড়ায় ছিঃছিঃ কাণ্ড,সঙ্গে দেবের শরীর নিয়ে তুমুল সমালোচনা।
সুপারস্টার নয় তিনি এখন মেগাস্টার দেব। ‘ধূমকেতু’ ঝড়ের পর এবার সারা বাংলা জুড়ে আসছে ‘রঘু ডাকাত’-এর ঝড়। খড়্গ হাতে ‘রঘু ডাকাত’-এর রূপ দেখে শিহরিত হতে হয়। ‘রঘু ডাকাত’ চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের। সবার মুখে এখন একটাই নাম দেব। বক্স অফিস কাঁপাতে আসছেন তিনি। এই বছরের পুজোতেই বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’।
সম্প্রতি ‘রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান এল প্রকাশ্যে এল। ‘কিশোরী’র পর ফের ‘ঝিলমিল লাগে’ গানে একসঙ্গে দেব-ইধিকাকে দেখলেন দর্শকরা। ভালোবাসায় মাখা ‘রঘু ডাকাত’-‘এর ঝিলমিল লাগে রে…’ গানে দেব-ইধিকার দুষ্টু-মিষ্টি প্রেম দেখে মোহিত দর্শক। পায়ে বালি মেখে ঝিলমিল আলোয় প্রেমে মজে পর্দার ‘রঘু-সৌদামিনী’। চারিদিকে পাহাড়ে ঘেরা,জঙ্গলের মাঝে কখনও সাদা তো কখনও লাল পোশাকে রোমান্স ব্যস্ত ‘রঘু ডাকাত’।
এই গান শুনে দর্শকমহল থেকে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। একদল যেমন দেব-ইধিকার প্রশংসায় পঞ্চমুখ। অপরদল কুমন্তব্য করতে ছাড়লেন না। অনেকেই বলেছেন ডাকতরাও এসব করত? একজন লেখেন,’রঘু ডাকাত এসব করেছে??’ এক নেটিজেন লেখেন, ‘বীভৎস রকমের বাজে গান।’ অপরজন লেখেন,কলিযুগের রঘু ডাকাত। অনেকের দাবি,রঘু ডাকাতের সঙ্গে সাজপোশাকের কোনো মিল নেই। এরকম ভয়ংকর সাজানোর দরকার ছিল না। এছাড়াও অনেকে দেবের শরীরের গঠন নিয়ে নানা সমালোচনা করেছেন।
আরও পড়ুন:Dibyojyoti Dutta:চরম ট্রোলের শিকার হলেন দিব্যজ্যোতি দত্ত! কিন্তু কেন?
তবে আবারও যে বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় তুলতে চলেছেন দেব তা বলাইবাহুল্য।