Swastika Mukherjee:”যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে…” হঠাৎ কাকে উদ্দেশ্যে এমন কথা বললেন স্বস্তিকা মুখার্জী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Swastika Mukherjee:বরাবরই সাহসী ও বোল্ড লুকে সবার নজর কেড়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। যার জন্য অনেক সময় নানান কুমন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। সব বিষয়ে সোজাসাপটা, স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন স্বস্তিকা। আর সেই ভিডিও দেখে অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি একদল নেটিজেন। অনেকেই লেখেন, নোংরামির সব সীমা ছাড়িয়ে গেছে, জোকার লাগছে।

কিন্তু তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তার জবাব দিতেই আবার গতকাল রাতে নীল রঙের একটি অফ সোল্ডার গাউনে দেখা যায় অভিনেত্রীকে। গলায় পেন্ডেন্ট দেওয়া একটি চেন পরেছিলেন। চোখে ছিল চশমা। সামনে রাখা ছিল নানা রকমের স্বাস্থ্যকর পানীয়। তাই কেউ কিছু বলার আগেই জানিয়ে রাখেন,’জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে! আর আমি সেসব শুনতে একবারেই নারাজ।’

আরও পড়ুন:Dibyojyoti Dutta:চরম ট্রোলের শিকার হলেন দিব্যজ্যোতি দত্ত! কিন্তু কেন?

ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন,”আচ্ছা! আমি ৪৪ বছর বয়সী দেখতে লাগছি? আমি খুব হট দেখতে লাগছি। হেটার্সরা আপনারা আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবেন। যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হল না। আরে মশাই যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওই ভাবেই ঘাটে যাবে, মরতে কেন হটাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো ?! মহা ঝামেলা।

আরও পড়ুন:Dev-Idhika:প্রশংসার মাঝে ভালোবাসায় মাখা ‘রঘু ডাকাত’-এর দ্বিতীয় গান দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমায় জোকার বলল। আমি আজকাল এদের ট্রোলার বলে সম্মান দিতে চাইনা। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায়না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল। যাইহোক। আমার গোল গাল কমছে, তার জন্য ডায়েট, পরিশ্রম সবই চলছে, শনিবার সকাল সকাল এত শরীর সচেতন জুস খেলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।

১ – Orange

২ – মৌরি মিছরির জল

৩ – KALE

৪ – হিমালয় থেকে আনা জড়িবুটির রস। এবার ফেসবুক এর পুলিশ কাকু কাকিমাদের যদি বলি জুস এ কন্সেন্ট্রেট করতে উহু মোটেই করবে না। ফোকাস অনলি অন ফেস এন্ড বুক।”

Leave a Comment