Debchandrima Singha Roy:প্রয়োজনে শহর ছেড়ে চলে যাব,এখানে আর নিরাপদ নই,আজ নিজের বাড়িতেই… হঠাৎ এমন কেন বললেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়?
টলিউড থেকে বলিউড সর্বত্র জায়গায় চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটরও বটে। তাঁর ভ্লগিং দেখতে মানুষ খুব ভালোবাসেন। অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে রাখেন। কিন্তু অনেক সময় সেই ভালোবাসা পাগলামিতে পরিণত হতেও দেখা যায়। এর আগেও একবার এমন ঘটনার সাক্ষী থেকেছেন দেবচন্দ্রিমা।
কিন্তু এখন বাড়িতেও তিনি নিরাপদ নন। বাড়িতেও হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। পুলিশি নিরাপত্তা নিয়েছেন তিনি। কিন্তু এভাবে নিজের বাড়িতে এরকম নিরাপত্তা নিয়ে থাকা যায় না। কিছুদিন আগেই সমাজমাধ্যমে এই বিষয়ে জানান যে বেশকিছুদিন ধরেই বড় সমস্যায় পড়েছেন। অভিনেত্রী শহর ছেড়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল তাঁর সাথে সেই ঘটনাই একটি ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী।
আরও পড়ুন: Rituparna-Prosenjit:’প্রসেনজিতের সাথে এত আদিখ্যেতা!…’ ঋতুপর্ণার এমন ব্যবহারে কেন ক্ষুব্ধ নেটপাড়া?
অভিনেত্রী জানান,”আমি কিছুটা বাধ্য হয়েই এই পোস্টটা করছি। আমার নাম নিয়ে বিভিন্নভাবে প্রতারণা চলছে। সকলে যাতে অ্যালার্ট হয়ে যেতে পারেন, দেবচন্দ্রিমার নাম নিয়ে কেউ কিছু বললেই যেন সেটা বিশ্বাস না করা হয়। যাতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার নাম দেখলেই কেউ না ভেবে ফেলেন ওটা আমি। বিকেলে নিজের ঘরেই বসেছিলাম। তার আগে একটা ভিডিয়োও আপলোড করেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমার নিজের ব্র্যান্ডের শাড়ি নিয়ে। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে সিকিউরিটির তরফে। কেউ একজন দেখা করতে এসেছেন বলে জানান। আমি ভেবেছিলাম কিছু ডেলিভারি করতে এসেছেন হয়ত। দরজা খুলতেই অবাক। হয়ত ৪০ থেকে ৪২ বছর বয়স হবে ওই ব্যক্তির। আমি তো একেবারে বাড়ির নাইট ড্রেস পরে দরজা খুলেছিলাম। একবারও মনে হয়নি তিনি ডেলিভারি বয়। সরাসরি জানতে চাই কী বলতে চান? খুবই অদ্ভুতভাবে হেসে জানতে চান, আপনি আমাকে চেনেন না? আমি তো সত্যিই চিনি না। এদিকে ভদ্রলোক বাংলায় কথাও বলছিলেন না। তাই এত কনফিউসড হয়ে যাচ্ছিলাম যে কী বলব! লোকটির দাবি আমি ছ’মাস ধরে ওঁর সঙ্গে কথা বলি, চ্যাট করি এবং প্রেমও করি। আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি।কী বলব বুঝতে পারছিলাম না। আমি চ্যাটগুলো দেখেছি, বিশ্বাস করুন সেগুলো পড়ার মতো নয়,এতটাই জঘন্য।”
এর আগেও অভিনেত্রী নাম করে একাধিক ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল বেশকিছু ডেটিং অ্যাপে। সেই সময়ও অভিনেত্রী সতর্ক করে সবাইকে জানিয়েছিলেন,”যদি কেউ চক্রান্ত করে এমনটা করেও থাকেন তাহলেও আমি আপনাদের সবাইকে সবটাই জানাব।”
আরও পড়ুন:Syed Arefin-Neha Amandeep:”দাদা খুব ভালো পরিচালনা করতে পারেন…” হঠাৎ কিসের ইঙ্গিত দিলেন নেহা আমনদীপ?
এরপরই ভিডিওতে আরও তিনি বলেন,”আমি ফ্ল্যাটে একা থাকি, আমার সঙ্গে যে কোনও ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ব্যক্তির অসংলগ্ন কথায় অবাক হয়ে দরজা বন্ধ করে দেন দেবচন্দ্রিমা। একটা সময়ে বাধ্য হয়েই সিকিউরিটিকেও ফোন করেন। তবে এত সব ঘটনার মাঝে বারবার প্রশ্ন জাগছে মনে সত্যিই কি ওই ব্যক্তিও কারও ট্র্যাপে পা দিয়ে ঠকেছেন, নাকি সবটাই কারও দ্বারা প্রভাবিত হয়ে আমার ক্ষতি করার জন্য করছেন? ইতিমধ্যেই আমি পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি। আমার যিনি আইনজীবী গোটা ঘটনাটি দেখছন।”
একসময় এই শহরেই বড় হয়েছেন তিনি আজ এই শহরেই তার কাছে নিরাপদ নয়। এই নিয়েই কিছুদিন আগে সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছিলেন,”নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্থার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা। নিজের শহরে দেহরক্ষী নিয়ে ঘোরার মেয়ে আমি নই। তবু সেটাই করতে হচ্ছে। কারণ, সব কিছুর উপর থেকেই বিশ্বাস উঠে গিয়েছে।”
তবে নিজের শহরে, নিজের আবাসনে এরকম একটা ঘটনা ঘটবে তাঁর সঙ্গে, বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি অভিনেত্রী।