Madhumita Sarcar:কটাক্ষের শিকার মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। সাত বছর পরে আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। আর এসেই দর্শকের রোষের মুখে তিনি।
ইতিমধ্যেই ধারাবাহিকের বেশ কিছু দৃশ্য দেখে ফেলেছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে র্যাপ গানে মঞ্চ মাতাচ্ছেন অভিনেত্রী। প্রিয় নায়িকাকে আবার ছোটপর্দায় দেখে অনুরাগীদের মনে খুশির জোয়ার। তবে দর্শকের একাংশ প্রশ্ন তুলেছে মধুমিতার কণ্ঠস্বর নিয়ে। অনেকেই দাবি করেছেন,নায়িকার কণ্ঠস্বর কী করে এতটা বদলে গেল? কী করে এত পরিবর্তন এল?
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘কুসুমদোলা’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকের প্রসঙ্গ টেনে এনে অনেকেই বলেন সেই মিষ্টি মুখের হাসিটা কোথায় চলে গেল? চোয়াল বসে গেছে, কী বাজে দেখতে লাগছে।
যদিও মধুমিতা জানান,ধারাবাহিকে র্যাপ গানের যে অংশগুলো শুট হচ্ছে, তার পুরোটাই নিজের কণ্ঠে গাইছেন অভিনেত্রী। নায়িকার কথায়,”আমার গলা ভেঙে গিয়েছে। শুটিংয়ে এত চেঁচিয়েছি, তাই গলার আর কিছু নেই। এমনিতে তো গান গাইতে পারি না। এখানে নিজের কণ্ঠে র্যাপ গেয়েছি। বড় কঠিন দায়িত্ব। তা ছাড়া দৃশ্যেও আমায় এত চেঁচাতে হচ্ছে। তাই গলা ভেঙে গিয়েছে।”