Tanima Sen:নিজের কথা ভুলে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটালেন অভিনেত্রী তনিমা সেন।
বর্তমানে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তনিমা সেন। ছোটপর্দা হোক বা বড়পর্দা, সব জায়গায় অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন তনিমা। কৌতুক চরিত্রেও বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। এছাড়াও নেতিবাচক চরিত্রেও তাঁকে দেখা যায়। পর্দায় যতই ভিলেন চরিত্রে অভিনয় করুক না বাস্তবে একদম মাটির মানুষ তিনি। সেটাই ধরা পড়ল অভিনেত্রী মানসী সেনগুপ্তর ভ্লগে।
ধারাবাহিকের মেকআপ রুম থেকে মাঝেমাঝেই নানা ভিডিয়ো ভাগ করে নেন মানসী। সেরকম একটি ভিডিয়ো তিনি গতকাল শেয়ার করে নেন। তবে অন্যদিনের তুলনায় সেই ভিডিওটি একদম আলাদা।
ক্যামেরার সামনের মানুষগুলোকে প্রতিনিয়ত দেখতে পেলেও ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম আমরা কেউ দেখিনা। কিন্তু পূজাতো সবার। তাই সবার কথা ভেবেই অভিনেত্রী তনিমা সেন এক অভিনব উদ্যোগ নিলেন। নিজের হাতে পুজোর আগে পুজোর জন্য নতুন নতুন উপহার তুলে দিলেন ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোর হাতে। এই উপহার পেয়ে তাঁরাও দারুণ খুশি। সকলের মুখে হাসি। সকলেই একবার করে বর্ষীয়ান অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন। সকলকে বিছানার চাদর উপহার দেন তিনি। উপহার দিতে দিতে অভিনেত্রী বলেন,”যদি তোমাদের কারুর কোনও রং পছন্দ না হয়, তবে একে অপরের সঙ্গে অদল-বদলও করে নিও।”
আরও পড়ুন:Dev-Jeet:জিৎ-এর কোন ছবি দেখে দেবের হিংসে হয়েছিল? মুখ খুললেন অভিনেতা নিজেই
এই ভিডিয়ো দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তনিমাকে।