Kanchan-Sreemoyee:’রক্তবীজ ২’-তে রয়েছে যেন পরতে পরতে চমক। ইতিমধ্যেই বক্স অফিসে তুমুল ঝড় উঠেছে এই ছবিকে কেন্দ্র করে। ছবিতে দেখা গেছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এর মধ্যেই এবার নিজের চরিত্র নিয়ে খোলামেলা আলোচনা করলেন তিনি। ছবিতে ‘নূর বিবি’ নামক একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।
নিজের লুকের কিছু ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন,”রক্তবীজ ২ সিনেমাতে আমার অভিনীত চরিত্রের নাম নুরি বিবি। আমি এর আগে কখনো এরকম চরিত্রে অভিনয় করিনি। এবং যে চরিত্র তে অভিনয় করেছি, এটি একদম বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্য ঘটনা অবলম্বনে একটা চরিত্র, যেখানে বর্তমান পরিস্থিতিতে, মানুষ ভুয়ো পরিচয় পত্র তৈরি করছে, এবং অনবরত ক্রাইম করছে। নুরিবিবি চরিত্রটা সেরকমই একটি চরিত্র, যারা রক্তবীজ টু দেখেছেন, তারা হয়তো এই চরিত্রটার সম্পর্কে জানতে পেরে গেছেন।
আরও পড়ুন:Srabanti Chatterjee:শ্রাবন্তীর বদলে শুভশ্রী! ‘ধূমকেতু’ নিয়ে ক্ষোভ প্রকাশ শ্রাবন্তীর?
আসলে আমরা তো অভিনেত্রী, এবং প্রত্যেকটা শিল্পীরা চাই ভালো ভালো চরিত্রে নিজেকে যাপন করতে, তার ওপর আবার যদি সেটা হয় উইন্ডোজ প্রোডাকশন হাউজ, ছোট থেকে বড় প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে, bucket লিস্টে থাকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নন্দিতা রায়ের সাথে অর্থাৎ উইন্ডোজ এর সাথে কাজ করবে। তাই আমারও খুব ইচ্ছে ছিল, উইন্ডোজ প্রডাকশন হাউজের সাথে কাজ করা, কারণ এনাদের হাত ধরে বড় পর্দায় অভিনয় করা মানে, অভিনেত্রী হিসেবে আমার জার্নিটা একধাপ এগিয়ে যাওয়া। এখনো জীবনে অনেকটা পথ চলা বাকি। তাও বলব সব মিলিয়ে 2025 এর দুর্গাপূজোটা আমার কাছে অন্যরকম।
আরও পড়ুন:Raktabeej 2:’র’ক্ত’বী’জ ২’ দেখে কী জানালেন কৌশিক গাঙ্গুলী?
কারণ এই বছর দুর্গাপুজোয় রক্তবীজ ২ মুক্তি পেয়েছে, যেখানে আমাকে শিবুদা,নন্দিতা দি, জিনিয়া দি নুরি বিবির মতো ইন্টারেস্টিং একটি চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। আমি ওনাদের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা সবাই রক্তবীজ ২ কে অনেক ভালোবাসা দিচ্ছেন। এখনো যারা দেখেননি, তারা সপরিবারে গিয়ে রক্তবীজ ২ দেখুন, আপনাদের সবার জন্য অসাধারণ চমক অপেক্ষা করে আছে।”