Srijit-Susmita:একে-অপরকে চোখে হারাচ্ছেন সৃজিত-সুস্মিতা! প্রেমের গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে গেল! এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?
টলিউডের এখন হট টপিক,আদেও কী প্রেমের সম্পর্কে রয়েছেন সৃজিত মুখার্জি(Srijit Mukherji) ও সুস্মিতা চ্যাটার্জী?(Susmita Chatterjee)
মূলত চর্চা শুরু হয়েছিল পুরীর বিচে দাঁড়িয়ে সৃজিত ও সুস্মিতার একটি ছবিকে কেন্দ্র করে। যা সুস্মিতাই শেয়ার করে ক্যাপশন দেন, ‘স্যার আঁখো পর’। তারপর থেকেই টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় যে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের সময় দু’জনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন। এরপর কোনো ছবির প্রিমিয়ারে বা যেকোনো অনুষ্ঠানে দু’জনকে প্রায়শই দেখা যাচ্ছে। যদিও দুজনেই ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। এমনকী, এই ধরনের খবর রটায় খানিক বিরক্তিই প্রকাশ করেছেন।
আরও পড়ুন:Susmita Roy:ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা রায়,কোন ধারাবাহিকে? জানলে অবাক হবেন
তবে আবারও জল্পনাকে উসকে দিল তাঁদের বেশ কয়েকটা ছবি। সোমবার মহাসপ্তমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুস্মিতার সঙ্গেই ছবি ভাগ করে নিলেন সৃজিত। সম্ভবত কোনো এক বাড়ির পুজোয় তোলা হয়েছে ছবিটি। আর ক্যামেরার সামনে দুজনকে রংমিলান্তি পোশাকে দেখা গেল। সুস্মিতা সেজেছিলেন নীলরঙা শাড়িতে সঙ্গে সোনালী রঙের ব্লাউজ। অপরদিকে নীল রঙের পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত।
তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে একে-অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন তাঁরা। মুখে দুজনেরই লাজুক হাসি। আরেকটি ছবিতে আবার সৃজিতকে দেখা গেল সুস্মিতার ছবি তুলে দিতে।
ছবিগুলো দেখে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই ভালো বলেছেন আবার অনেকেই নানান নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের এই ছবি দেখে অনেকেই সন্দেহ করছেন এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?