Dev:কেউ বলছেন সুপারস্টার আবার কেউ বলছেন মেগাস্টার। ভক্তদের কাছে তিনি নয়নের মণি। এখন ইন্ডাস্ট্রিতে শুধু একটাই নাম চারিদিকে দেব। তাঁকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার রেষ এখনও কাটেনি। পর পর সুপারহিট তাঁর ছবি। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেতা।
অনেকেই আবার তাঁকে নিয়ে নানান সমালোচনা করছেন। তবে বরাবরই নেতিবাচক মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেন না দেব। গ্রামের সেই ছোট্ট ছেলেটি এক সবার কাছে সুপারস্টার। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কুড়ি বছরের জার্নিতে বহু অভিনেত্রীদের সাথে দুটি বেঁধে কাজ করেছেন অভিনেতা। কখনও পারিবারিক ছবি কখনও মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
কিন্তু এত কিছুর মাঝেও কী নিজেকে হারিয়ে ফেলছেন অভিনেতা? এত যশ,খ্যাতির জন্য কী অহংকার বেড়ে গেছে তাঁর? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় যে ‘রঘু ডাকাত'(‘Raghu Dakat’)-সিনেমার পর তিনি আরও উপরের দিকে উঠছেন?
প্রশ্ন শুনে বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর অভিনেতা জানান,”অনেকই বলবে এটা অহংকার। কিন্তু এটা অহংকার নয়। আমি যে জায়গাটায় পৌঁছে আছি না, এর উপরে আর কিছু যাওয়ার জায়গা নেই। এখান থেকে নীচে পড়ারই জায়গা আছে। আর এখান থেকে পরলে না প্রচুর লাগবে, প্রচুর ক’ষ্ট হবে। তো আমার ল’ড়া’ই’টা এই জায়গাটা ধরে রাখার। আর এই জায়গাটা যে ধরে রাখা কি কঠিন বোঝাতে পারব না। এখানে সফলতা আছে, ব্য’র্থতা আছে, আ’ক্র’ম’ণ আছে, বে’দ’না আছে, চিৎকার আছে, নিজের সাথে ল’ড়া’ই আছে। কিন্তু লোকে শুধু উপরটাই দেখছে যে জিতে আছে, ছেলেটা এখন চলছে। কিন্তু না,আমার ল’ড়া’ই’টা হচ্ছে টিকে থাকার ল’ড়া’ই। আমার ল’ড়া’ই’টা বেঁচে থাকার ল’ড়া’ই। উপরে এখন যে জায়গায় গিয়েছি,আমি এখন যে জায়গায় আছি, এর উপরে তো আর কিছু নেই। ‘রঘু ডাকাত’-এর পর আমি বড় কি ক্যানভাস করব সেটাই এখন আমার মাথায় চলছে।”
তবে বর্তমানে বেশ কিছু মানুষের কাছে অ’স’ন্তো’ষের কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তিনি নাকি ‘রঘু ডাকাত’-এর জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করেন। এমনই অ’ভি’যো’গ উঠছে তার নামে বারবার।