North Bengal News:একজোট টলিউড ইন্ডাস্ট্রি, উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করলেন প্রসেনজিৎ ও দেব, পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন দুই সুপারস্টার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

North Bengal News:ব’ন্যা’র জন্য ভ’য়া’ব’হ উত্তরবঙ্গের পরিস্থিতি। গোটা উত্তরবঙ্গে হা’হা’কা’র অবস্থা। ঘরবাড়ি হারিয়েছেন অনেক মানুষ প্রা’ণ গিয়েছে বহু মানুষেরও। ওদিকে ঠিক সেই সময়ে কলকাতার রেড রোডে আয়োজন করা হয়েছিল পুজো কার্নিভাল। যেখানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীসহ টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,(Prosenjit Chatterjee) শ্রাবন্তী(Srabanti Chatterjee)-সহ টলিপাড়ার তারকারা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদেরকে নিয়ে চলছে চরম ট্রোল। নেটিজেনদের একটাই প্রশ্ন উত্তরবঙ্গের ব’ন্যা পরিস্থিতিতে টলিউডের কেউ তাদের পাশে নেই, নিজেরা নিজেদের আনন্দে মেতে আছে!

তবে এত কিছুর মাঝে উত্তরবঙ্গের পাশে দাঁড়িয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ জানান,মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টা’কা দেবে টলিউড। এখনও পর্যন্ত নাকি ২০ লক্ষ টা’কা ত্রাণ সংগ্রহ করেছেন তারকারা। প্রসেনজিৎ চ্যাটার্জী জানান, “আমরা বিনোদন জগতে যাঁরা থাকি তাঁদের প্রচুর কমিটমেন্ট থাকে, কিছু সময় দিতে হয়, দিনের শেষে আমরাও মানুষ। আমাদের দুঃ’খ হয় অন্য লোকের ব্য’থা’তে। আমাদের পরিবারে কিছু ঘটলেও আমাদের গিয়ে কাজটা করতে হয়। এটা কেন বুঝতে পারছেন না যে, এটাও আরেকটা কাজ। যেটা ঘটেছে সেটা আমাদের সবার কাছে ম’র্মা’ন্তি’ক। উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যোগাযোগ বহু বছরের। আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি ইন্ডাস্ট্রি মিলে। আমরা সবাই মিলে অল্প সময়ের মধ্যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে একটা ভালো অঙ্ক দিতে পারব। আমরা নিজেদের সাধ্য মতো তাদেরকে সাহায্য করব। যারা চলে গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা। আমারা সত্যিই খুব দুঃ’খি’ত, এর বাইরে আমাদের কিছু করার থাকে না আর। এটা মানুষকে বুঝতে হবে। আমরা মানুষকে আনন্দ দিই। আমরা এইটুকু উদ্যোগ নিয়েছি।”

আরও পড়ুন:North Bengal News:উত্তরবঙ্গে ভ’য়া’ব’হ ব’ন্যা’র কবলে মানসী ও তাঁর পরিবার,পাশে দাঁড়ালেন সুমন দে, কী বলছেন অভিনেতা?

অপরদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে তারকাদের নিয়ে যে ট্রো’ল শুরু হয়েছে সেই বিষয়ে দেব(Dev) জানান,”সেলিব্রিটিরা সবসময় সফট টা’র্গে’ট হয়। আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা ট্রো’লের জন্য নয়। আমরা বহুদিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে বুম্বাদার যোগাযোগ, আমি তো সম্প্রতি ওখানে গিয়েছিলাম। আমি তো পরশুদিন থেকেই ত্রাণ পাঠাতে শুরু করেছি। আমরা সকলে মিলে সাহায্যের ব্যাপারে ঠিক করি। তারপর আমি চিফ সেক্রেটারিকে ফোন করি যে আমরা একটা অঙ্ক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিতে চাই, সেটা কী সম্ভব? উনি জানান নিশ্চয়ই সম্ভব।”

তিনি আরও জানান,”আমাদের সবসময় স’ত’র্ক থাকতে হবে। এবং দিনকাল যা আসছে শ’ক্রু’তা না বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে পাশে থাকতে হবে। এটা কোন সোশ্যাল মিডিয়ার ট্রো’লের সময় নয়, এটা পাশে থাকার সময়।” জনগণের উদ্দেশ্যে দেব বলেন,” আমাদের অনুরোধ যারা যারা আমাদেরকে দেখছেন,আপনারাও তাদের পাশে দাঁড়ান আপনাদের সাধ্যমত।

আরও পড়ুন:North Bengal News:”কত অসহায় মানুষ তলিয়ে গেলেন জলের নীচে,আমরা নির্বিচারে গাছ কাটব। প্রকৃতি তো শোধ নেবেই!…”ক্ষোভ উগরে দিলেন দেবলীনা, দিতিপ্রিয়া, দিব্যজ্যোতি

টলিপাড়ার সকল প্রযোজকই প্রসেনজিৎ এবং দেবের ডাকে সাড়া দিয়েছেন এমনটাই জানান তাঁরা। সঙ্গে রয়েছেন বনি-কৌশানি, অঙ্কুশ(Ankush Hazra), শ্রাবন্তীসহ একাধিক তারকা। তবে প্রসেনজিৎ ও দেব যে শুধু সিনেমা জগতের সুপারস্টার নন, বাস্তব জীবনেও তাঁরা সুপারস্টার, তা প্রমাণ করলেন আবারও।

 

Leave a Comment