Sagnik Chatterjee:অভিনয় জগতে আসার আগে নামী পরিচালকের কাছে শুনতে হয় খোঁ’টা, অকপট স্বীকারোক্তি সাগ্নিক চ্যাটার্জীর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sagnik Chatterjee:ছোটপর্দা থেকে বড়পর্দা দীর্ঘ অনেক বছর ধরেই অভিনয়ের সাথে যুক্ত অভিনেতা সাগ্নিক চ্যাটার্জী। নিজের অভিনয় ক্ষমতা দিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তাঁর অভিনয়ের ভক্ত অনেকেই। কখনও পজিটিভ তো কখনও নেগেটিভ সব ধরনের চরিত্রেই সাবলীলভাবে অভিনয় করে গেছেন তিনি। কিছু মাস আগে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই যে একজন অভিনেতা-অভিনেত্রীদের জীবনেও ওঠাপড়া আছে সেই বিষয়ে খুব কম মানুষই জেনে থাকেন। বর্তমানে অভিনেতা সাগ্নিক চ্যাটার্জীকে তেমন পর্দায় আর দেখা যায় না। অনেকের মতোই তাঁরও হাতে কাজের সংখ্যা খুব কম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরকমই কিছু কথা ভাগ করে নিলেন অভিনেতা। তাঁর মতে,আজকাল শুধু অভিনয় দিয়েই সবকিছু হয়না। অভিনেতা জানান,”একবার এক ডিরেক্টরকে প্রশ্ন করেছিলাম আমাকে আর কোনো কাজে ডাকলেন? কী সমস্যা?আমার কাজ কী পছন্দ হয়নি? তিনি জানান,তোমার সমস্যা হচ্ছে তুমি অফিসে আসো না, অফিসে বসে আমাদের সঙ্গে সময় কাটাওনা। কথা বলা আড্ডা দাও না। আমি তখন বলেছিলাম, এসব করলে তাহলে আমি আমার পরিবার কী করে চলবে? রোজগার কী করে করব? তখন উনি বলেছিলেন যাও তাহলে সিরিয়াল কর,রোজগার করো। তখন আমি বুঝেছিলাম শুধু ভালো অভিনয় জানলেই হবে না। তেল দিতে জানতে হবে। ভালো পিআর থাকতে হবে।”

আরও পড়ুন:Sudipa Chatterjee:বাড়ির পোষ্যকে মে’রে ফেলা হয়েছে? নাকি অন্য কিছু? অ’ভি’যো’গ সুদীপা চ্যাটার্জীর

তাঁর কথায়,এখন ইন্ডাস্ট্রিতে পুরোটাই লুকের ওপর কাস্টিং হয়। তাহলে কি সেই নিয়ে অভিনেতার মনে কোনো দ্ব’ন্দ্ব আছে? তিনি জানান,”শুধু কী হিরোরাই ইয়ং চরিত্র পাবে? তাঁরা বুড়ো হয়না। কিন্তু পার্শ্ব চরিত্ররা বুড়ো হয়? একটা হিরো এখনও ৬০ বছর বয়স হলে, ২৫ বছরের নায়িকার সাথে নাচগান করতে পারে। তাহলে একটা পার্শ্ব চরিত্র কেন ওই ধরনের চরিত্র পাবে না?”

এছাড়াও জীবনের এক বহু পুরানো দিনের অভিজ্ঞতার কথা জানান তিনি। পরিচালক হরনাথ চক্রবর্তী(Haranath Chakraborty) আমাকে বলেছিলেন আমি হিরো হতে পারব না। সেই প্রসঙ্গে অভিনেতা সাগ্নিক জানান,”একদিন হরনাথ চক্রবর্তী আমাকে বলেছিলেন রোজ রোজ তুমি এখানে দাঁড়িয়ে থাক কেন? কী কর এখানে?আমি তখন বলেছিলাম আমি অভিনয় করতে চাই? আমি হিরো হতে চাই। তখন তিনি আমাকে বলেছিলেন,তুমি হিরো হতে পারবে না, তোমার চুল নেই,গাল নেই, পেট নেই,ফর্সা নও,কানে দুল পরে আছ আর তুমি কী ব্লাউজ ছাড়া কিছু পরোনা? আমি অবাক হয়ে গেলাম ওঁনার কথা শুনে। তখন বুঝলাম যে, আমি স্কিন ফিট গেঞ্জি পরতাম তখন,আর সেটা ওঁনার মনে হয়েছে ব্লাউজ। তখন তো হিরোর সময় এসব ছিল না। তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে কী হতে পারি? তারপর দাদার বেশকিছু ছবিতে আমি প্রধান ভিলেনের চ্যালা হলাম।”

আরও পড়ুন:Dev-Prosenjit-Ankush:’দেবী চৌধুরানী’র স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন দেব, ইন্ডাস্ট্রিতে যে রেষারেষি সৃষ্টি হয়েছিল তার কি অবসান ঘটল? কিসের ইঙ্গিত দিলেন তিনি?

এত ভালো অভিনয় দক্ষতা থাকার সত্ত্বেও কেন কাজ পাচ্ছেন না তিনি? এমনটাই ভাবাচ্ছে তাঁর অনুরাগীদের।বর্তমানে একটু হলেও কাজের সুযোগ কমেছে অভিনেতার কাছে।

Leave a Comment