Ratnapriya Das:স্টার জলসার ‘উড়ান'(Uraan) ধারাবাবিহের হাত ধরে ছোটপর্দায় প্রথম ডেবিউ করেছিলেন অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন তিনি। তাঁর অভিনয়,ব্যবহার মুগ্ধ করেছেন টেলিভিশনের দর্শকদের। অভিনেত্রীর বিপরীতে ছিলেন অভিনেতা প্রতীক সেন।(Pratik Sen)
রত্নাপ্রিয়া-প্রতীক এর জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। ‘উড়ান’ শেষ হবার পর আবারও তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। শোনা গিয়েছিল,জি বাংলার পর্দায় ফিরছেন তিনি। কথাবার্তাও ঠিক হয়েছিল। কিন্তু সেই ধারাবাহিক করা হয়নি তাঁর।
এবার সূত্রের খবর,সান বাংলার পর্দায় দেখা যাবে রত্নপ্রিয়াকে। তবে এবার আর নায়িকার চরিত্রে থাকছেন না তিনি। বরং পার্শ্বচরিত্রে ফিরছেন অভিনেত্রী।
সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘রূপমতী’। রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা ‘রূপমতী’র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী জয়িতা সান্যালকে। এই প্রথমবার পার্শ্ব চরিত্র ছেড়ে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করছেন জয়িতা। জানা যাচ্ছে, ‘রূপমতী’র মায়ের চরিত্রে নাকি গল্পে দেখা যেতে চলেছে রত্নাপ্রিয়াকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
অপরদিকে রাজকুমার ‘দেবদত্ত’র চরিত্রে এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা অয়ন ঘোষকে। এর আগে জি বাংলার ধারাবাহিক ‘ডায়মন্ডদিদি জিন্দাবাদ’-এ(Diamond Didi Zindabad) অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিলেন। এবার নতুন ধারাবাহিকে রাজপুত্রের চরিত্রে কেমন হবে তাঁর পথচলা? তা সময়ের অপেক্ষা। তবে রত্নাপ্রিয়াকে নতুন ভূমিকায় দেখার জন্য অপেক্ষায় দর্শক।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রূপনগরের রাজত্বের উপর হতে চলেছে রাক্ষসদের আধিপত্য। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম নেয় কিন্তু সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। তারপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রাণী জটিলার।
রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি,জটিলতা, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই রূপমতীর সামনে আসে। এই ল’ড়া’ই শুধু রাজত্ব ফিরে পাওয়ার নয়,ন্যায় ও সত্যের ল’ড়া’ই। এই ল’ড়া’ই’তে ‘রূপমতী’ পাশে পায় রাজকুমার ‘দেবদত্ত’ আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু ‘তরতরি’কে। এই গল্প এক রাজকন্যার জীবনযু’দ্ধ, প্রেম আর আত্মজয়ের ল’ড়া’ই’য়ে’র গল্প।