Sudip-Pritha:প্রাক্তন স্বামী সুদীপকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন পৃথা! অবাক নেটিজেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

বিচ্ছেদের পর স্বামী হয়ে গেলেন দাদা! প্রাক্তন স্বামী সুদীপকে দাদা বলে সম্বোধন করলেন পৃথা! হতবাক নেটিজেন

কয়েকদিন আগেই বিচ্ছেদের পথে হেঁটে ছিলেন অভিনেতা সুদীপ মুখার্জী ও পৃথা চক্রবর্তী। অভিনেতার দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ায় কটাক্ষ ধেয়ে এসেছিল। ভালোবেসেই বয়সে ছোট পৃথাকে বিয়ে করেছিলেন তিনি। তারপরও ডিভোর্স হয়ে যায় তাঁদের। সমাজমাধ্যমে পৃথা তাঁদের ডিভোর্সের খবর নিজেই জানিয়েছিলেন।

কিন্তু অভিনেতা সেটা গোপন রাখার চেষ্টা করেন। তাই সেটিকে নিছকিই প্রাঙ্ক বলে দাবি করেন। কিন্তু ডিভোর্সের পেপারের ছবি ছড়িয়ে পড়ায় অভিনেতা পরে স্বীকার করে নেন ডিভোর্সের কথা।

তাঁদের দুই পুত্রসন্তানও আছে। তবে ডিভোর্স হলেও একে অপরের মুখ দেখাদেখি কিন্তু বন্ধ নেই। সম্পর্ক ভাঙলেও তাঁদের মধ্যে নেই কোন তিক্ততা। মাঝেমধ্যেই তাঁদেরকে একসাথে দেখা যায়।

Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

তবে এবার আচমকাই অবাক কাণ্ড ঘটিয়ে ফেললেন পৃথা। প্রাক্তন স্বামী সুদীপকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন পৃথা। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কিছুদিন আগে দুই ছেলে, প্রাক্তন স্বামীকে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে কাটানো কিছু ছবি সমাজমাধ্যমে শেয়ার করে পৃথা লেখেন, “ছবি আর ভিডিও তুলেছেন ‘মুখার্জী দা’।” অর্থাৎ পৃথা ‘মুখার্জী দা’ বলতে তার প্রাক্তন স্বামী সুদীপকেই বলেছেন। যা দেখে হাসির রোল নেটপাড়ায়।

Prosenjit Chatterjee:বাংলা ভাষা বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ চ্যাটার্জী

Leave a Comment