Dhanush-Mrunal:“বিয়ে নয়, ভুয়ো গুঞ্জন!”- ধনুষের সঙ্গে সম্পর্ক নিয়ে ইঙ্গিতেই জবাব ম্রুণাল ঠাকুরের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dhanush-Mrunal: বলি টাউনের অন্দরমহলে গত কয়েকদিন ধরেই কান পাতলেই শোনা যাচ্ছিল এক নতুন গু’ঞ্জ’ন। দক্ষিণী তারকা ভেঙ্কাটেশ প্রভু কস্তুরী রাজা (Venkatesh Prabhu Kasthuri Raja) যিনি ধনুষ (Dhanush K Raja)নামে পরিচিত ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) নাকি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন। এমনই দাবি ঘুরছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদনমহলের অন্দরমহলে। এমনকি শোনা যায়, চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে-তেই নাকি বি’য়ে’র পিঁড়িতে বসার প’রি’ক’ল্প’না রয়েছে এই জুটির। কিন্তু এই জ’ল্প’না’র মাঝেই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সমস্ত গু’ঞ্জ’নে কার্যত জল ঢেলে দিলেন ম্রুণাল।

বি’য়ে’র খবর নিয়ে এত আ’লো’চ’না হলেও এই বিষয়ে দীর্ঘদিন ধরেই মুখে কু’লু’প এঁটেছিলেন ধনুষ ও ম্রুণাল দু’জনেই। কেউই সরাসরি এই গু’ঞ্জ’ন’কে স্বীকার বা অ’স্বী’কা’র করেননি। ফলে র’হ’স্য আরও ঘ’নী’ভূ’ত হয়েছিল। তবে এবার সেই নীরবতাই ভা’ঙ’ল, যদিও কোনও সাংবাদিক সম্মেলন বা স্পষ্ট বিবৃতির মাধ্যমে নয় বরং এক লাইনের পোস্টেই নিজের অবস্থান বুঝিয়ে দিলেন ম্রুণাল ঠাকুর।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রথম পোস্টে ম্রুণাল লেখেন, “স্থির, উজ্জ্বল ও অ’ট’ল।” ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ এই বাক্যই অনেকের মতে ছিল তাঁর নীরব প্র’তি’বা’দ। বিনোদনমহলের একাংশ মনে করছেন, এই পোস্টের মাধ্যমেই ম্রুণাল স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বি’য়ে’র গু’ঞ্জ’ন সম্পূর্ণ ভু’য়ো ও ভিত্তিহীন। কোনও বি’ত’র্কে জড়িয়ে না পড়ে, কোনও ব্যা’খ্যা না দিয়েই নিজের মা’ন’সি’ক অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তিনি। এই ধরনের গু’জ’ব তাঁকে মোটেই বি’চ’লি’ত করতে পারেনি।

এই পোস্টে কোথাও বি’য়ে’র কথা নেই, নেই ধনুষের নামও। কিন্তু তাতেই যেন সব উত্তর লু’কি’য়ে। নিজের কা’জ, নিজের মা’ন’সি’ক স্থি’র’তা এবং আ’ত্ম’বি’শ্বা’স নিয়েই তিনি এগিয়ে চলেছেন, সেই বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে অ’হে’তু’ক চ’র্চা’র ব’দ’লে নিজের ব্য’স্ত’তা ও আত্মযত্নকেই গুরুত্ব দিতে চান, সেটাও স্পষ্ট।

আরও পড়ুন:June Maliah:”দু’বার মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই টিএমসি নয়, উনিই পেরেছেন, যেটা কেউ পারেনি…”, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হঠাৎ এমন কেন বললেন জুন মালিয়া?

অন্যদিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ধনুষও বিষয়টি এড়িয়ে যাননি। বরং স্পষ্ট ভাষায় তিনি জানান, “এটা একেবারেই ভু’য়ো খবর। এর কোনও সত্যতা নেই।” তাঁর এই মন্তব্যের পরেই অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে ধনুষ-ম্রুণালের বি’য়ে নিয়ে চলা জ’ল্প’না’র বাস্তবে কোনও ভি’ত নেই।

তবে এই গু’ঞ্জ’নে’র পেছনে যে একাধিক ঘ’ট’না ই’ন্ধ’ন জুগিয়েছে, তা অ’স্বী’কা’র করার উপায় নেই। ধনুষ ও ম্রুণালের অ’স’ম’বয়সি স’ম্প’র্ক নিয়েও আগেই শুরু হয়েছিল চ’র্চা। ধনুষের বয়স ৪২, আর ম্রুণালের বয়স ৩৩। বয়সের এই ফা’রা’ক নিয়েও নানা আ’লো’চ’না হয়েছে। শোনা যাচ্ছিল, বয়সের হিসেবকে তো’য়া’ক্কা না করে নাকি মাসখানেক ধরে একে-অপরের সান্নিধ্যে সময় কা’টা’চ্ছে’ন তাঁরা। বিভিন্ন অনুষ্ঠানে মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জ’ল্প’না আরও উ’স’কে ওঠে।

আরও পড়ুন:Subhashree-Srabanti:“শ্রাবন্তী ‘বোকা’ নাকি শুধুই ‘ইমোশনাল ফুল’?” শুভশ্রীর এক মন্তব্যেই ফের টলিপাড়ায় গুঞ্জন

গু’ঞ্জ’ন অনুযায়ী, হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে প্রথমবার ধনুষ ও ম্রুণালের ঘ’নি’ষ্ঠ’তা নজরে আসে। সেখান থেকেই নাকি তাঁদের স’ম্প’র্কে’র সূত্রপাত। এরপর ধনুষ ও কৃতী শ্যানন(Kriti Sanon)-এর ছবি ‘তেরে ইশক মে’(Tere Ishk Mein)-এর র‍্যাপ পার্টিতে ম্রুণালকে দেখা যায়, যা নিয়ে আ’লো’চ’না আরও জো’রা’লো হয়। আবার অভিনেত্রীর একটি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বই উ’ড়ে যান ধনুষ, সেই খবরও চ’র্চা’র আ’গু’নে ঘি ঢা’লে।

এমনকি ‘সন অফ সর্দার ২’(Son of Sardaar 2)-এর প্রিমিয়ারের রাতেও ম্রুণালের পাশেই ধনুষকে দেখা গিয়েছিল। এইসব ঘ’ট’না’ই অনেকের চোখে ‘প্রমাণ’ হয়ে ওঠে, যদিও বাস্তবে তার কোনওটাই আনুষ্ঠানিক স’ম্প’র্কে’র ই’ঙ্গি’ত দেয় না।

প্রসঙ্গত উল্লেখ্য, ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বহুবার শিরোনামে এসেছে। রজনীকান্ত-কন্যা তথা তামিল পরিচালক ঐশ্বর্য(Aishwarya Rajinikanth)-এর সঙ্গে তাঁর দীর্ঘ ১৮ বছরের দা’ম্প’ত্য জীবন ছিল। তবে ২০২২ সালেই সেই স’ম্প’র্কে ই’তি টানেন তাঁরা। যদিও বি’চ্ছে’দে’র পরেও দুই সন্তানকে ঘিরে যৌথ দায়িত্ব পালন করছেন ধনুষ(Dhanush K Raja) ও ঐশ্বর্য(Aishwarya Rajinikanth) । সেই বিষয়টি তাঁরা প্রকাশ্যেই জানিয়েছিলেন। বি’চ্ছে’দে’র পর থেকেই ধনুষ কার্যত ‘মুক্ত বিহঙ্গ’, আর সেই কারণেই তাঁর নাম জড়িয়ে যাচ্ছে একের পর এক স’ম্প’র্কে’র গু’ঞ্জ’নে।

সব মিলিয়ে বলা যায়, ধনুষ ও ম্রুণালের বি’য়ে নিয়ে যে জ’ল্প’না তৈরি হয়েছিল, তা আদতে ছিল গু’ঞ্জ’নে’র ফানুস। ম্রুণালের এক লাইনের পোস্ট এবং ধনুষের স্পষ্ট মন্তব্যেই পরিষ্কার যে এই মুহূর্তে বি’য়ে’র কোনও পরিকল্পনাই নেই। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মুহূর্তে গু’জ’ব ছড়িয়ে পড়ে, সেখানে মুখ না খুলেও কীভাবে নিজের অবস্থান জানাতে হয়, সেটাই যেন দেখিয়ে দিলেন ম্রুণাল ঠাকুর।

Leave a Comment