Manosi Sengupta: বর্তমানে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’তে দেখা যাচ্ছে। তাছাড়াও স্টার জলসায় নতুন শুরু হওয়া সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-তেও, অভিনেত্রীকে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে। কর্মজগতে নিজ অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। তবে বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়ে জানার আগ্রহ মানুষের বিশেষ।
আজ ছিল অভিনেত্রীর ছেলে গোল্লার জন্মদিন। তাই সকাল থেকে বাড়িতে আয়োজন। বোনপোর জন্য পায়েস রান্না করেছে তার মাসি। পঞ্চব্যঞ্জন সাজিয়ে ছেলের জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। তিনি বললেন, “ঘরোয়া আয়োজনই করেছিলাম। ওর তো এখনও সেভাবে বোঝার বয়স হয়নি। তাই বাড়িতে নিজেদের মধ্যেই মামা-মাসিদের নিয়ে আজ হুল্লোড় হয়েছে।”
সোশ্যাল মিডিয়ায় ছেলে গোল্লার এক বছরের জন্মদিনে পালনের বেশ কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে ক্যাপশনে মানসী লিখেছিলেন, “তোমার মা-ও আমি, বাবাও আমি।” সেখান থেকেই নেটিজেনদের কৌতূহল আরও বাড়তে থাকে। তাহলে সত্যি এবার বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী?
কিন্তু নেটিজেনদের মুখে একটাই প্রশ্ন তাঁর দুই সন্তানের ‘বাবা কই?’, ‘স্বামীকে দেখা যায় না কেন?’ ‘কে তাঁর ছেলের বাবা?’ এমন ব্যক্তিগত প্রশ্নে নাজেহাল তিনি। আর রাখঢাক না করে সত্যিটা বলেই দিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইতিমধ্যেই জানান, তিনি ও তাঁর স্বামী বিবাহচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি জানান, “আমার স্বামীর সঙ্গে তো অনেকদিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্স ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।”
মাঝে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জন উঠলে তিনি জানিয়েছিয়েল, তাঁর স্বামীর সঙ্গে তাঁর সমস্যা দেখা দিলেও ফের সবটা মিটিয়ে নিয়ে এক হয়েছেন তাঁরা। তিনি নিজেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। তারপর সেই সব বিতর্ক থিতিয়ে গিয়েছিল। পরবর্তীতে দু’জনের মাঝের দূরত্ব কমে। মেয়ের কথা ভেবেই সব ঠিক করে নেন তাঁরা। তারপরই অধ্যায়ের জন্ম। কিন্তু এবার পাকাপাকি তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।