Arijit Singh:গানের যাদুকর এবার ধরা দিতে চলেছেন নতুন অবতারে! অরিজিৎ সিং পরিচালিত ছবি এবার মুক্তি পেতে চলেছে বড়পর্দায়!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Arijit Singh:গানের যাদুকর এবার ধরা দিতে চলেছেন নতুন অবতারে! অরিজিৎ সিং পরিচালিত ছবি এবার মুক্তি পেতে চলেছে বড়পর্দায়!

গানের যাদুকর এবার ধরা দিতে চলেছেন নতুন অবতারে! অরিজিৎ সিং পরিচালিত ছবি এবার মুক্তি পেতে চলেছে বড়পর্দায়।

বর্তমান গানের জগতের সুরের যাদুকর সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে মুগ্ধ সারা ভারতবর্ষ তথা বিশ্ব। বিশ্বের দরবারেও তাঁর কন্ঠ শ্রোতাদের দিয়েছে এক অনন্য স্বাদ। বাংলার মানুষের ভাবাবেগ তাঁকে নিয়ে আরও বেশি কারণ তাঁর জন্ম পশ্চিমবঙ্গের এক গ্রাম বাংলার সাধারণ ঘরে।

আরও পড়ুন:Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

এতদিন সকলকেই তিনি তাঁর সঙ্গীতের সুরের জাদুতে মুগ্ধ করেছেন। শিখিয়েছেন কিভাবে মানবিকতা বাঁচিয়ে রাখতে হয়। অসাধারণ হয়েও তিনি কি সাবলীলভাবে চলা ফেরা করতে পারেন। আবার কখনও বা তাঁকে দেখা যায় সাধারণ মানুষের মাঝে স্কুটি নিয়েই সারছেন তাঁর রোজনামচার জীবনযাপন। কিন্তু এসব ফ্রেমবন্দি করতে নারাজ শিল্পী।

তবে এবার তিনি নিজেই ধরা দিতে চলেছেন সকলের সামনে ভিন্ন রূপে। পরিচালক হিসেবে হাজির হবেন এবার দর্শকদের কাছে তাঁদের প্রিয় সঙ্গীত জাদুকর অরিজিৎ সিং।

আরও পড়ুন:Usashi Chakraborty:রিল লাইফ ও রিয়েল লাইফ মিলেমিশে একাকার! সিইও বাইরনের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে উঠে এল ‘জুন আন্টি’ও ‘অনিন্দ্য দা’র সম্পর্ক। কি বললেন ঊষসী চক্রবর্তী?

এবার পরিচালকের ভূমিকায় দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে, অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েলের লেখা একটি গল্পকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে সিনেমাটি।

ইতিমধ্যেই বলিউডের খ্যাতনামা পরিচালক মহাবীর জৈন এর সাথেও মৌখিক আলাপচারিতা এগিয়েছে অনেক দূর। তাঁর পরিচালিত এই সিনেমায় কে কে অভিনয় করতে চলেছেন তা এখনও জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে তাঁর প্রথম ছবিতে স্টারকাস্টই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে গল্পের মোড়কে সিনেমার শ্যুটিং শুরু হবে সম্ভবত চলতি বছরেই।

আরও পড়ুন:Iman chakraborty on Mamata Shankar:”ছোটবেলায় আমার বাবা-ই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি…” মমতা শঙ্করের স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে মন্তব্যে,বিস্ফোরক ইমন চক্রবর্তী 

এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকরা বেজায় আগ্রহ নিয়ে বসে রয়েছেন,এই ছবির প্রেক্ষাপট সম্পর্কে পরবর্তী খবরের অপেক্ষায়। বিশেষত তাঁর পরিচালিত ছবির নতুন গান নিয়েও থাকছে এক ভিন্ন উত্তেজনা।

আরও পড়ুন:Mamata Shankar Latest Interview:“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” মন্তব্য করেই ফের রোষের মুখে অভিনেত্রী!

Leave a Comment