Arijit Singh:’একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর সঙ্গে এমন ব্যবহার?চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়’,অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

চ্যাংদোলা করে সরিয়ে, তারপর… অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ! কী করলেন জনপ্রিয় গায়ক?

বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক অরিজিৎ সিং ভারতে বিপুল পরিমাণে জনপ্রিয়। বরাবরই বিভিন্ন ধরনের জনপ্রিয় সংগীত তাঁর শ্রোতাদের উপহার দিয়েছেন গায়ক। তবে সম্প্রতি সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল শান্তিনিকেতন থানায়। বরাবরই ভদ্র ব্যবহার, সাধারণ জীবন যাপন এবং নিজের কন্ঠের যাদুতে দেশের মানুষের মন জয় করেছেন শিল্পী অরিজিৎ সিং। কিন্তু এদিন কী এমন করলেন যার কারণে সরাসরি থানায় লিখিত অভিযোগ করা হল তাঁর বিরুদ্ধে?

শান্তিনিকেতনে চলছিল অরিজিৎ সিংয়ের বিশেষ শুটিং। সেই সময়ের একটি ঘটনা বর্ণনা করেই শান্তিনিকেতনের থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। তিনি জানিয়েছেন, কর্মক্ষেত্রে যাওয়ার পথে অরিজিৎ সিং এর দেহরক্ষীরা তাকে বাধা দেন এবং তাকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। এই ঘটনায় হারিয়ে গিয়েছে কমলাকান্তবাবুর হাতের সোনার আংটি। এরপরেই পুলিশের দারস্ত হয়ে বিচার চেয়েছেন ওই স্থানীয়।

এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে পুলিশের তরফে। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের বিষয়টি সমস্ত দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা বলেন, “আমি নিজের কাজে যাচ্ছিলাম। রাস্তা আটকে শুটিং চলছিল। আমার খুব তাড়া ছিল। আমি যাওয়ার পথ চাইলাম। অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বলেন ৫ মিনিট অপেক্ষা করতে। আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু, ওরা অনেক দেরি করছিল। আমি আবারও যাওয়ার রাস্তা চাইলাম ৷ তখন বলল ৩০ মিনিট দাঁড়াতে হবে ৷”

ঐদিন সেই বাসিন্দার কাজের চাপ ছিল বলে গায়কের দেহরক্ষীকে জানাতেই ওনারা এসে কমলাকান্ত লাহার হাত মচকে তাকে তুলে নিয়ে পুলিশের গাড়িতে চাপাতে যায়। সর্বসমক্ষে হেনস্তা করা হয়েছে বলেও জানিয়েছেন ওই স্থানীয়। এই ঘটনায় হারিয়ে যায় তার সোনার আংটি। এই বিষয়কে উল্লেখ করে কমলাকান্ত লাহা বলেছেন, “আমি একজন শিল্পী, আরেকজন শিল্পী আমার সঙ্গে এই ব্যবহার করে কীভাবে ? আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছি।”

কোন এক শুটিংয়ের কাজে গত কয়েক মাস ধরেই শান্তিনিকেতনে আসা-যাওয়া করছেন দেশ বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং। গত ১৩ই আগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতর এলাকায় শুটিং চলছিল গায়কের। সেই সময়েই কোপাইয়ের দিক থেকে বাইক চালিয়ে নিজের কাজে যাচ্ছিলেন স্থানীয় কমলাকান্ত লাহা নামক সেই ব্যক্তি। পেশায় সংগীত যন্ত্রাংশ নির্মাতা। তাঁর অভিযোগ, ৫ মিনিটের পর যখন আরও ৩০ মিনিট দাঁড়াতে বলা হয়, তখন বারণ না শুনে তিনি রাস্তা দিয়ে যেতে গেলে শিল্পীর দেহরক্ষীরা ছুটে এসে কমলাকান্ত বাবুকে চ্যাংদোলা করে সরিয়ে দেন।

আরও পড়ুন:Basanti Chatterjee:বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন

এই ঘটনার পরে শান্তিনিকেতনের থানায় এসে প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংগীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা। এই খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়েছে শান্তিনিকেতন এলাকায়।

Leave a Comment