Kanchana Moitra:শিয়ালদহ স্টেশনে ধস্তাধস্তি! পাওনা টাকা না পাওয়ায় রেগে লাল অভিনেত্রী কাঞ্চনা মৈত্র! ব্যাগ ছুঁড়ে ফেলে তোলপাড় কাণ্ড। হঠাৎ একি করে বসলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী
টলিপাড়ার একজন দক্ষ সুপরিচিত অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। কখনও ‘যমুনা ঢাকি’র ‘রাগিনি’ অথবা কখনও ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের ‘ঝুম্পা’ রূপে তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তাঁর ভিলেনের অভিনয়ে মুগ্ধ দর্শক।
পর্দায় যতই রাগি,বদমেজাজি ভিলেনের চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তবে ভালো মনের মানুষ একজন তিনি। কিন্তু হঠাৎই এমন কাণ্ড ঘটালেন কেন অভিনেত্রী? সম্প্রতি সমাজমাধ্যমে একটি চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি দম্পতির কাছে থেকে পাওনা টাকা না পাওয়ায় শিয়ালদহ স্টেশনে ঝামেলা করছেন অভিনেত্রী। টাকা না দেওয়ায় নিজের দলবল নিয়ে চড়াও হন সেই দম্পতির উপর। ব্যাগ ছুঁড়ে ফেলে দেন। ভয়ে আড়ষ্ট সেই দম্পতি। জামার কলার ধরে ধস্তাধস্তি করেন। ভয় দেখান নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে খুব খারাপ হবে বলে জানান তিনি।
শিয়ালদহ স্টেশনের চারিদিকে লোকের ভিড় জমতে থাকে। এমন ঘটনায় সবাই ক্যামেরাবন্দি করছিলেন। এরপর দেখা যায় যেসব ব্যক্তিরা ভিডিও করছিলেন তাদের উপর ক্ষেপে যান অভিনেত্রী। বলেন, ‘কলকাতার এখন নখরা হয়েছে কিছু হলেই ফোন নিয়ে বসে যাবে সব।’
তবে আচমকাই টাকার জন্য এমন মরিয়া হয়ে উঠলেন কেন অভিনেত্রী? জনসমক্ষে তাঁর এমন আচরণ দেখে হতবাক সবাই। ভাবছেন কেন এমন করছেন তিনি? মূলত এটি একটি শুটিংয়ের দৃশ্য। যেখানে তাঁর চরিত্রের নাম স্বপ্না মন্ডল। অভিনেত্রীকে দেখলে বোঝার উপায় নেই যে তিনি অভিনয় করছিলেন। তাঁর অভিনয় সত্ত্বাকে বাস্তবতার সাথে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে আবারও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।