“কেন দাদা বাংলায় উত্তর দিলে জাত যাবে?ইনি নাকি বাংলার সুপারস্টার?”…নাম না করে প্রসেনজিৎকে কটাক্ষ শ্রীলেখা মিত্রর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“কেন দাদা বাংলায় উত্তর দিলে জাত যাবে? ইনি নাকি বাংলার সুপারস্টার?…”

“যে মাতৃভাষাকে অপমান করে তাকে আমি কোন নম্বরে ধরি না”…নাম না করে প্রসেনজিৎ চ্যাটার্জীকে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র?

সম্প্রতি ‘মালিক’ ছবির জন্য মুম্বাইয়ের এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী ও টিমের অন্যান্য সদস্যরা। সেখানে এক সাংবাদিক তাঁকে বাংলা ভাষায় প্রশ্ন করেন। তার উত্তরে অভিনেতা জানিয়েছিলেন “বাংলায় প্রশ্ন করার দরকার কি?”

তারপর থেকে সমাজমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রোল। অনেকেই বলেছেন ‘বাঙালি হয়ে বাংলা ভাষাকে অস্বীকার করা লজ্জার বিষয়।’

এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সমাজমাধ্যমে ভিডিওর মাধ্যমে তিনি কড়া ভাষায় প্রতিবাদ জানান। তাঁকে ভিডিওতে বলতে শোনা যায়, “ওই যে, যে সমস্ত বড় বড় নাম নিয়েছিলাম তাঁদের মধ্যে আরেকজন,এখন বাংলায় কথা বলতে চান না। বাংলায় সাংবাদিক প্রশ্ন করলে,উনি হিন্দি এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেন। কলোনিয়াল হ্যাংওভারটা বোধহয় আমাদের এখানেই আছে ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে। যেখানে এখনও মনে করা হয় যে ইংরেজি না জানা মানে অশিক্ষিত সে। আর বাংলায় কথা বলে…।

আমার ভালো লাগল যে তবুও সেই সাংবাদিক বাংলাতে প্রশ্ন করলেন।”

এছাড়াও তাঁকে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত “বঙ্গভূমির প্রতি” সনেটের দুটো লাইনও বলতে শোনা যায়।

“আমাদের যে ইমোশন অর্থাৎ আবেগ। ইমোশনটা বলতে একরকম লাগে আর আবেগটা বলতে আরও ঘন শোনায়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আমরা তো ‘মম’ বলে জন্মাইনি। প্রথমতো ‘মা’ বলতে শিখেছি। মায়ের ভাষা বাংলা। যে মাতৃভাষাকে অবহেলা করে তাঁকে আমি কোন নম্বরে ধরি না।”

এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জীর সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “কেন দাদা বাংলায় উত্তর দিলে জাত যাবে? ইনি নাকি বাংলার সুপারস্টার? প্রশ্ন করেছিল বিদিশা চ্যাটার্জী, তাঁর বাংলা প্রশ্ন করাতে হা হা করে হাসলেন!!! কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে ফেলুন ইন্ডাস্ট্রির দাদা এগিয়ে বাংলা জানেন না?”

অভিনেত্রীর এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।

Leave a Comment