Oindrila-Ankush:”সবাই জানত আমার আর বিক্রমের প্রেম চলছে,শুটিং শেষ হলেই ওঁকে জড়িয়ে ধরে বাইকে করে বেরিয়ে যেতাম…”,অঙ্কুশের সাথে প্রেমের সম্পর্কে থাকলেও, বন্ধু বিক্রমকে নিয়ে বেফাঁস মন্তব্য ঐন্দ্রিলার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Oindrila-Ankush:”সবাই জানত আমার আর বিক্রমের প্রেম চলছে,শুটিং শেষ হলেই ওঁকে জড়িয়ে ধরে বাইকে করে বেরিয়ে যেতাম…”,অঙ্কুশের সাথে প্রেমের সম্পর্কে থাকলেও, বন্ধু বিক্রমকে নিয়ে বেফাঁস মন্তব্য ঐন্দ্রিলার?

বাংলা টেলিপাড়ার নায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং চর্চিত নাম অঙ্কুশ হাজরা। ইতিমধ্যেই বাংলা সিনেমাকে একাধিক ভালো সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি তাঁর এবং ঐন্দ্রিলা সেনের প্রেম কাহিনী নিয়েও বহু বছর ধরে গুঞ্জন টেলিপাড়ায়। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা সর্বসমক্ষে কোনোদিনই অস্বীকার করেননি নিজেদের সম্পর্কের কথা। তাঁদের সম্পর্কের নানা হাসি মজার মুহূর্ত তাঁরা বরাবরই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তবে সম্প্রতি নিজের বর্তমান প্রেমিক অঙ্কুশ হাজরার সামনেই বন্ধু বিক্রমকে নিয়ে অদ্ভুত কথা ফাঁস করলেন ঐন্দ্রিলা।

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব ‘গাঁটছড়া’, ‘সাত পাকে বাঁধা’, ‘ফাগুন বউ’ খ্যাত অভিনেতা বিক্রম চ্যাটার্জির। বিক্রম এবং ঐন্দ্রিলাকে এর আগে একাধিকবার বিভিন্ন ধারাবাহিকে একসঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, টেলিপাড়ার জনপ্রিয় জুটি বিক্রম-ঐন্দ্রিলা। কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন ছিল? শুরু থেকেই কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রম এবং ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যায়। সেখানেই ঐন্দ্রিলা বলেন, ‘সাত পাকে বাঁধা’-র সময় থেকে সবাই জানত আমার আর বিক্রমের প্রেম চলছে। কারণ প্যাকআপের পর আমি বিক্রমের বাইকে করে বেরিয়ে যেতাম এবং কোথায় যেতাম সেটা মোটামুটি সাত-আট বছর কেউ জানতে পারেনি। পুরো ইউনিটেই রটে গেছিল, আরে ওরা তো প্যাকআপের পর বাইকে করে যাচ্ছে জড়িয়ে ধরে, আর কি প্রমান চাই?”

আরও পড়ুন:Rukmini Maitra:অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী মৈত্র! আচমকা কি হল অভিনেত্রীর?

কিন্তু সেই সময় বাইকে করে একসাথে বেরিয়ে গিয়ে তাঁরা দুজনে অঙ্কুশের কাছেই যেতেন বলে জানালেন অভিনেত্রী। বিক্রম চ্যাটার্জিকেও বলতে শোনা যায়, অঙ্কুশ আর ওঁর (ঐন্দ্রিলা) যতদিনের সম্পর্ক আমার আর ঐন্দ্রিলার বা আমার আর অঙ্কুশেরও ততদিনেরই বন্ধুত্ব।

আরও পড়ুন:Jeetu Kamal:”আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…ময়দান ছাড়ছি না বন্ধু…”,কাকে উদ্দেশ্য করে নতুন পোস্ট জিতুর? জল্পনা তুঙ্গে

যদিও এই বিষয়ে অঙ্কুশ হাজরাকে প্রশ্নকরা হলে প্রথমে তিনি খুবই অবাক হয়ে যান এবং বলেন, “সাত আট বছর বাইকে মানে?” যদিও এই বিষয়ে পরে খোলসা করে ঐন্দ্রিলা তাঁকে বিষয়টা জানান, তখন অঙ্কুশ হাসতে হাসতে বলেন, “হ্যাঁ হ্যাঁ তখন বাইকটা আমার কাছেই আসত। এটাই সত্যি।” এরপরই অঙ্কুশকে হাসতে হাসতে বলতে শোনা যায় “তোদের পরকীয়া নিউজ ছাড়া আর কিছুই পোষায় না দেখছি!”

 

Leave a Comment