Kajol:’মোটা হয়ে গিয়েছেন,অন্তঃসত্ত্বা মনে হচ্ছে…’,খুব কাছ থেকেই ছবি তোলার পর কাজলের উপর ধেয়ে এল কটাক্ষ,আপত্তি জানালেন মিনি মাথুর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kajol:’মোটা হয়ে গিয়েছেন,অন্তঃসত্ত্বা মনে হচ্ছে…’,খুব কাছ থেকেই ছবি তোলার পর কাজলের উপর ধেয়ে এল কটাক্ষ,আপত্তি জানালেন মিনি মাথুর

‘শরীরের এত কাছ থেকে ছবি, স্পষ্ট শরীরের ভাঁজ…’ কাজলের উপর ধেয়ে আসা কটাক্ষ নিয়ে এবার মুখ খুললেন অপর অভিনেত্রী

গায়ের সঙ্গে চাপা পোশাক পড়ে সম্প্রতি বিভিন্ন দিক থেকে ক্যামেরাবন্দি হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষের বিভিন্ন কথায় জেরবার হচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি ওয়েব সিরিজ ‘ট্রায়াল’-এর প্রচারের জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এখানে কালো রঙের একটি বডিকন পোশাক পড়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ছবি শিকারিরাও। এমন পোশাকে স্টেজে আসতেই বিভিন্ন অ্যাঙ্গেলে খুব কাছ থেকে জুম করে ছবি তোলা হয় তাঁর। এর ফলে ছবিগুলিতে স্পষ্ট হয়েছে তাঁর শরীরের স্বাভাবিক ভাঁজ। কয়েকবার হয়ত খুব কাছ থেকেই ছবি তোলা হয় কাজলের, যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

বয়সের সাথে সাথে চেহারায় বিভিন্ন ছাপ পড়েছে অভিনেত্রীর। ঘটনাচক্রে শরীরেও একাধিক পরিবর্তন দেখা দিয়েছে। এমন সময়ে চাপা পোশাকের ছবি ভাইরাল হতেই ‘মোটা হয়ে গিয়েছেন’, ‘অত্যন্ত ভারী চেহারা’, ‘অন্তঃসত্ত্বা মনে হচ্ছে’ এমন একাধিক কটাক্ষের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।

এই ঘটনা দেখে এবার সমাজমাধ্যমেই ছবি শিকারীদের উপর ক্ষোভ উপড়ে দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সমাজমাধ্যমে তিনি জানান, ইচ্ছে করেই খুব কাছ থেকে ছবি তুলেছেন ছবিশিকারিরা। যার ফলে অভিনেত্রীর শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। আর এই কারণেই ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে। এর পাশাপাশি তিনি আরও লিখেছেন, “ওঁর শরীরের উপর এতটা জুম আপনারা করলেন কীভাবে? আপনাদের কাছে চিরযৌবনা হয়ে থাকার প্রতিজ্ঞা তো করেননি কাজল। তাই ওঁকে দেখতে কেমন লাগবে, সেটা বলে দেওয়ার অধিকার আপনাদের নেই।”

আরও পড়ুন:Kanchan-Sreemoyee-Pinky:মেয়ে বাবাকে কাছে পেলেও পিতৃস্নেহ থেকে বঞ্চিত ১১ বছরের ওশ। এবার স্বামীর কষ্ট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

যদিও এই বিতর্ক এবং কটাক্ষের বানে নিজেকে একেবারেই বিলিয়ে দেননি কাজল। বরং অনুষ্ঠানে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি পোশাকটি পড়েছিলেন। এই বিতর্ক নিয়ে নিজের কোনো রকম মতামত প্রকাশ করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ট্রায়াল’ সিরিজ কাজল একজন আইনজীবীর ভূমিকায় রয়েছেন। নাম, ‘নয়নিকা সেনগুপ্ত’। আর স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।

 

 

Leave a Comment