Saswata Chatterjee:”বর্তমানে ধারাবাহিকগুলো খুবই অসহ্যকর, সব সিরিয়াল এখন নারীকেন্দ্রিক,ছেলেরা অভিনয় দেখানোর সুযোগ পাচ্ছে কোথায়?…” বাংলা ধারাবাহিককে নিয়ে জোরদার কটাক্ষ শাশ্বত চট্টোপাধ্যায়ের!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saswata Chatterjee:”সব সিরিয়াল এখন নারীকেন্দ্রিক,ছেলেরা অভিনয় দেখানোর সুযোগ পাচ্ছে কোথায়?…” বাংলা ধারাবাহিককে নিয়ে জোরদার কটাক্ষ শাশ্বত চট্টোপাধ্যায়ের!

বাংলা টলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে একাধিকবার বিভিন্ন হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে। বাংলা সিনেমার জগতে অন্য রকমের ছবি উপহার দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন এই অভিনেতা। তবে এবারে বাংলা টেলিভিশন জগৎকে উদ্দেশ্য করে ঘোরতর বিপত্তির কথা জানালেন শাশ্বত। একসময় বাংলা ধারাবাহিকের জগত থেকেই উঠে আসা নাম শাশ্বত চ্যাটার্জী, অথচ বর্তমানে ধারাবাহিকের গল্প নিয়েই বিরূপ মন্তব্য করলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, “বাংলা সিরিয়াল থেকে ভালো অভিনেত্রী প্রচুর পাওয়া যায়, অভিনেতার সংখ্যা খুবই কম।” এর কারণ হিসাবে বর্তমানে নারীকেন্দ্রিক গল্প যুক্ত ধারাবাহিকগুলিকে উদ্দেশ্য করেছেন অভিনেতা। ধারাবাহিকের বিভিন্ন দৃশ্যে পুরুষ অভিনেতাদের অভিনয় করার সুযোগই মেলে না এমনটাই দাবি করেন অভিনেতা।

আরও পড়ুন:Shankar Chakraborty:“আমাকে আদিবাসীর মতো দেখতে…মেল ইগোর জন্য ওঁর ছবি করা বন্ধ করে দিয়েছিলাম…” স্ত্রীর প্রতি করা অন্যায়ের অনুশোচনা আজও তাড়া করে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে! নিজের ভয়ানক অপরাধের কথা স্বীকার করলেন তিনি

নিজেদের সময়ের বিভিন্ন ধারাবাহিককে উদ্দেশ্য করে শাশ্বত বলেন, “আমার প্রথম সিরিয়াল ‘রূপকথা’, সেখানে আমি একজন ডিরেক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছি। সেখানে আমার নিজস্ব কিছু ভূমিকা ছিল। অপরদিকে ‘এক আকাশের নীচে’ সিরিয়ালেও আমি ডাক্তার এবং আমার সহকর্মীদের নিয়ে আমার নিজস্ব অভিনয় ছিল। পুরোটাই ফ্যামিলি ড্রামা নয়।”

অপরদিকে বর্তমানে ধারাবাহিকের গল্প নিয়ে প্রতিবাদ জানিয়ে অভিনেতা বলেন, “এখনকার সিরিয়ালে সবই নারীকেন্দ্রিক চরিত্র। মূলত মেয়েদের দ্বন্দ্ব এবং ঝগড়া। অভিনয় বা ডায়লগের যাবতীয় দায়িত্ব মহিলাদের। পুরুষরা শুধু সোফায় বসে আছেন। তারা কোন অফিস যান না, তাদের কাজের জায়গা দেখানো হয় না। সাংসারিক কুটকাচালীর বাইরে পুরুষ অভিনেতাদের কোন জীবনই দেখানো হয় না সিরিয়ালের পর্দায়। খুবই দৃষ্টিকটূ লাগে।”

আরও পড়ুন:Sandhya-Anamika:জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়কে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রী অনামিকা সাহার।

এর ফলে স্বাভাবিকভাবেই জন্ম হচ্ছে না নতুন পুরুষ অভিনেতাদের। তৈরি হচ্ছে না নতুন হিরো। সব মিলিয়ে ধারাবাহিকের জগত থেকে উঠে আসা শাশ্বত চ্যাটার্জি, বর্তমান ধারাবাহিকের গল্পগুলিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন।

Leave a Comment