Nabanita-Jeetu:প্রাক্তন স্বামীর প্রতি আজও কী ভালোবাসা অটুট নবনীতার! জন্মদিনে জিতুকে কী বিশেষ বার্তা পাঠালেন নায়িকা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Nabanita-Jeetu:ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীকে ভুলতে পারছেন না নবনীতা! স্মৃতি আগলে জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে,২০১৯ সালে ৬ মে ভালোবেসে বিয়ে করেছিলেন জীতু কমল ও নবনীতা দাস। কিন্তু সুখের সংসারে হঠাৎই ফাটল ধরে। ২০২৩ সালের নভেম্বরে সেই বিয়ের পরিসমাপ্তি হয় ডিভোর্সে। একসময় টলিপাড়ার হ্যাপেনিং কাপল ছিলেন জিতু-নবনীতা। একে অপরকে রীতিমতো চোখে হারাতে নেই এই তারকা দম্পতি। তবে কেন ডিভোর্সের পথে পা বাড়িয়েছিলেন তাঁরা, তা এখনও অধরা।

কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেলেই কি সব স্মৃতি মুছে ফেলা যায়? আজও কি প্রাক্তন স্বামীকে ভালোবাসেন অভিনেত্রী! যদিও এর উত্তর বারেবারে নবনীতার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। বেশ কয়েক মাস আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের তারিখ লিখে বিবাহ বার্ষিকীর একটি মন খারাপের পোস্ট করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন:Ahona-Sohini:”মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে…কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক…” ট্রোলের জবাব দিয়ে সোহিনীর পাশে দাঁড়ালেন অহনা

এবার আবারও জীতুর জন্মদিনে পাশে না থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা জানালেন নবনীতা। প্রাক্তন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কুণ্ঠাবোধ করেননি অভিনেত্রী। গতকাল ছিল ‘আর্য’ স্যার অর্থাৎ অভিনেতা জিতু কমলের জন্মদিন। এদিন ৩৫-এ পা দিলেন জিতু। সেদিন ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন স্বামীর অদেখা একটি ছবি পোস্ট করে নবনীতা লিখলেন,”শুভ জন্মদিন”। জীতুর পরনে সাদা-কালো স্ট্রাইপ শার্ট, ধূসর ট্রাউজার্স। নায়কের চোখে কালো চশমায়। মাথায় টুপি। মুখে হাসি। 

আরও পড়ুন:Dev-Subhashree:আবারও দূরত্ব বাড়ল দেব-শুভশ্রীর! আর দেখা যাবে না ‘দেশু’ জুটিকে পর্দায়, জানালেন নায়িকা! দেবের মন্তব্যে চটলেন শুভশ্রী

তাহলে আজও কী জিতুর সব ছবি মুঠোফোনে আগলে রেখেছেন নবনীতা? প্রাক্তন স্বামীর প্রতি আজও কী ভালোবাসা অটুট অভিনেত্রীর? সম্পর্ক শেষ হলেও ভুলতে পারেননি তাঁকে। এমনই কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে। যদিও এই পোস্টের পাল্টা জবাব দেননি জীতু।

Leave a Comment