Raj-Subhashree:শুভশ্রীর জন্যই বিবাদ চরমে! বাবা-ছেলের মধ্যে শুরু হয়েছে তুমুল অশান্তি!
রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী দুজনেই বাংলা টলিউড জগতের প্রতিষ্ঠিত দুটি নাম। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে জল্পনা-কল্পনার শেষ নেই। আর এবারে শুভশ্রীর জন্যই নাকি বিশাল গন্ডগোলের সূত্রপাত হল। এই বছর সেপ্টেম্বর এলে পাঁচ বছরে পা দেবে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। তার জন্মের পর থেকেই ইউভান টলিপাড়ার চোখের মণি হয়ে উঠেছে। এখন অনেক কথাই বলতে পারে ছোট্ট ইউভান। স্কুলেও যাচ্ছে সে। আর এর মাঝেই বাবা রাজের সঙ্গে বেঁধে গেল তুমুল ঝগড়া। বাবা-ছেলের ঝগড়ার কারণ কি তাহলে মা শুভশ্রী গাঙ্গুলী?
ছোট্ট খুদেদের সংসার নিয়ে শুভশ্রীর জীবনের নানা মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন রাজ-শুভশ্রী। কখনও মেয়ে ইয়ালিনির আধো আধো কথার ভিডিও আবার কখনও ছেলের দুষ্টুমির মুহূর্ত। সব মিলিয়ে ছেলেমেয়েকে নিয়ে আনন্দেই দিন কাটছে শুভশ্রী গাঙ্গুলীর। কিন্তু বাবার সঙ্গে যে পাঁচ বছরের ছোট্ট ছেলে এইভাবে ঝগড়া করতে পারে, তা ভাবতেই পারেননি নেটিজেনরা। শুভশ্রী গাঙ্গুলীর ফ্রেমবন্দি সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শুভশ্রী কার? এই নিয়েই বাবা ছেলের মধ্যে শুরু হয়েছে তুমুল অশান্তি। এই অশান্তি দেখে নিজের হাসি চাপতে পারেননি অভিনেত্রী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “এই ধরনের ঝগড়াই আমার প্রিয়।” ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে ইউভানকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিলেন তারকা দম্পতি। এই সময়েই বাঁধলো গোলযোগ। যাওয়ার পথেই রাজ বলেন, শুভশ্রী তাঁর মাম্মা। তবে এই কথা মানতে একেবারেই রাজি নয় ছোট্ট ইউভান।
রাজ এবং শুভশ্রী পরস্পরকে বহু বছর ধরেই ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। তবে এবার সেই ডাকে ভাগ বসিয়েছে তাঁদের খুদে সন্তান। যদিও অবশেষে ছেলের কাছে হার মেনে রাজকে বলতে শোনা যায়, “আচ্ছা, ও আমার ভালবাসা। ও আমার বৌ।” এই কথা শুনে ছেলের মুখেও সেই একই কথা। আর তারপরেই আনন্দের হাসি।
সবমিলিয়ে নিজেদের ছেলেবেলায় ফিরে গিয়েছেন এই জুটি। তাঁদের এই মিষ্টি ভিডিওতে তাঁদের সাথেই আনন্দ উপভোগ করে নিয়েছেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।