Sweta Bhattacharya:ট্রোলারদের মোক্ষম জবাব দিতে কী করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sweta Bhattacharya:ট্রোলারদের মোক্ষম জবাব দিতেই কী,এমন পোস্ট অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর? কী জানালেন তিনি?

ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অল্প দিনেই মন জয় করেছেন দর্শকের মন। তাঁর অভিনয়ে মন্ত্রমুগ্ধের মতো চোখ খুলে বসে থাকে দর্শক। কঠোর পরিশ্রম করে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে আজ সবার ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি। দাদার মৃত্যুর পর বাবা-মাকে একা হাতে সামলেছেন তিনি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে নিজের জীবনে সাফল্য পেয়েছেন অভিনেত্রী। সাবলীল অভিনয় থেকে শুরু করে ব্যবহার, পোশাক পরার ধরন, তাঁর কথা বলা বেশ মার্জিত। যার জন্য বহু মানুষের কাছে তিনি সেরা অভিনেত্রী। ভালোবাসে অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাত পাক ঘুরেছেন তিনি। চুটিয়ে সংসার করার পাশাপাশি কাজেও মন দিয়েছেন তিনি।

কিন্তু গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, এই একটাই নাম উঠে আসছে বারবার। স্লিভলেস পোশাক বা হাঁটুর উপরে কোনো পোশাক পরা খুব একটা পছন্দ করেন না অভিনেত্রী, এমনটাই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন। বলেছিলেন “আমি শরীর নয়,ট্যালেন্ট বেচতে এসেছি।” তাঁর এই মন্তব্যে চটেছেন টলিপাড়ার অনেক অভিনেত্রী। এছাড়াও এ অভিনেত্রী শ্বেতাকে হুমকিও দেন তাঁর আসল সত্যিটা সবার সামনে তুলে ধরার। এমনকি লাগাতার ট্রোল শুরু হয় তাঁকে নিয়ে। একদল যেমন বিরূপ মন্তব্য করছেন তেমনই অপরদল তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাছাড়াও এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর।

আরও পড়ুন:Dev-subhashree-Aritra:দেব-শুভশ্রী বিতর্কে হঠাৎ একি মন্তব্য করলেন অরিত্র দত্ত বণিক?

তবে এই সব মন্তব্যকে বিশেষ পাত্তা দেননা শ্বেতা। যা তাঁর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে হাঁটুর নীচ পর্যন্ত থাকা কালো রঙের বডিকন পোশাকে দেখা যায়। সঙ্গে মুখে মিষ্টি হাসি নিয়ে পোজ দিয়ে দুটো ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন,”আমার সবথেকে প্রিয়।” এই ছবি দেখে তাঁর অনুরাগীরা অসংখ্য ভালবাসায় তাঁকে ভরিয়ে দিয়েছেন। তবে কি সমস্ত ট্রোলিংয়ের জবাব দিতেই এমন সাজ অভিনেত্রীর? যদিও এই বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী।

সদ্যই শেষ হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি। তাই আবারও তাঁর ফেরার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শক।

Leave a Comment