Dibyojyoti Dutta:চরম ট্রোলের শিকার হলেন দিব্যজ্যোতি দত্ত! কিন্তু কেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dibyojyoti Dutta:’তুমি এমন দিন দিন হাফ লেডিস হয়ে যাচ্ছ কেন…’ পোশাক নিয়ে চরম ট্রোলের শিকার দিব্যজ্যোতি দত্ত

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা রেখেছেন তিনি। শীঘ্রই তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব রূপে দেখা যাবে। এছাড়াও সম্প্রতি শেষ হয়েছে দীর্ঘদিন ধরে চলা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। শেষ বললে বলা ভুল হবে দ্বিতীয় সিজন এসেছে ধারাবাহিকের। যেখানে আর থাকছেন না দিব্যজ্যোতি। যার জন্য দর্শকদের একাংশের মন খারাপ। দর্শকের পাশাপাশি মন খারাপ অভিনেতারও। পর্দায় ‘সূর্য’র ভূমিকায় তাঁর দাপুটে অভিনয় আর দেখা যাবে না। ‘দীপা’-‘সূর্য’র রসায়নও মিস করছেন দর্শক। সুদর্শন চেহারার এই অভিনেতার অনুরাগীর সংখ্যা কম কিছু নেই। বহু নারীর কাছে তিনি ক্রাশ।

আরও পড়ুন:Arpita Mukherjee:’বাবার বয়সি লোকের সাথে এমন নাচ! ছিঃ কি রুচি!..’ পর্দার বাবা-মেয়ের নাচ দেখে ধেয়ে এল কটাক্ষ,পাল্টা জবাব দিলেন অর্পিতা

তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁদের পোশাক নিয়েও যথেষ্ট ট্রোল হতে হয় তাঁদেরকে। একটু কিছু বেমানান চোখে পড়লেই শুরু হয়ে যায় সমালোচনা। এবার এরকমই এক ট্রোলের শিকার হলেন দিব্যজ্যোতি। সম্প্রতি কিছু ফটোশুটের ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেতা। যেখানে তাঁকে কালো রঙের প্যান্ট সঙ্গে হালকা রঙের টিশার্ট আর কোমরে বাঁধা কালো রঙের একটা কাপড়,গলায় বিভিন্ন রঙের স্টোনের হার। ছবিতে অভিনেতাকে বিভিন্ন রকমের পোজ দিতে দেখা যায়। কখনও সানগ্লাস নিয়ে তো কখনও গলায় থাকা হার নিয়ে। আর এই পোজ নিয়েই যত গণ্ডগোল। অনেকেই বলেছে,’তুমি এমন দিন দিন হাফ লেডিস হয়ে যাচ্ছ কেন।’ ওপর একজন লেখেন,’একি বামন অবতার নাকি।’ অপরজন লেখেন,’এমন কাজ করো কেনো যাতে লোক বাজে বলে।’

বাজে মন্তব্যের পাশাপাশি নেটিজেনদের একাংশ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।

Leave a Comment