“Dui Shalik”: ধারাবাহিক শেষ হতেই বদলে গেল সম্পর্ক! পর্দায় দুই বোনের মধ্যে ফাটল! কারণ কী ?
স্টার জলসার জনপ্রিয় এক ধারাবাহিক ‘দুই শালিক’। যেখানে ‘আঁখি-ঝিলিক’ দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নন্দিনী দত্ত ও তিতিক্ষা দাস। যেখানে এক বোন ছটফটে ও ডানপিটে,অন্যদিকে আরেক বোন খুবই শান্ত। দর্শক তাঁদেরকে সত্যি যমজ বোন বলেই মনে করতেন। ধারাবাহিকের পাশাপাশি বাস্তবেও একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন দুজনে। একসময় দুজনেই বলতেন ইন্ডাস্ট্রিতে এর আগে এমন বন্ধু তাঁরা পাননি। তাই এই সম্পর্ক তাঁদের কাছে অমূল্য। কখনও একসঙ্গে রিলস বানানো,ছবি তোলা দুই বোনের সুন্দর মুহূর্ত শেয়ার করতেন দুই অভিনেত্রী।
কিন্তু হঠাৎ একি হল? একে অপরকে দেখে কথা তো দূর মুখ ঘুরিয়ে নিলেন তাঁরা। সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে একটি হোটেলে বিশেষ পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রীরা। আর পার্টিতে হাজির হয়েছিলেন। দুজনকেই একই রঙের শাড়িতে দেখা গিয়েছিল। তবে পাশাপাশি থেকেও একে অপরকে পাশ কাটিয়ে চলে গেলেন দু’জনেই। একই পার্টিতে থাকলেও এদিন তাঁদের একসঙ্গে দেখা গেল না, কেউ কথাও বললেন না একে অপরের সঙ্গে। তাঁদের দুজনের এমন আচরণ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এরপর পুরো পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তাহলে নিজেদেরকে এত ভালো বন্ধু বলে দাবি করতেন একসময় তাহলে সবই কি শেষ?
আরও পড়ুন:chiroshokha Serial:’মিঠি’র চরিত্রটিকে গিরগিটির সাথে তুলনা করল দর্শক! কিন্তু কেন?
এর পাশাপাশি একে অপরকে সমাজমাধ্যমে আনফলো করেছেন দুজনে। যদিও তাঁদের ছবি ভিডিও এখনও রয়েছে। আচমকাই কি হল তাঁদের মধ্যে যে, একে অপরকে আনফলো করলেন তাঁরা? এই খবরে হতাশ হয়েছেন তাঁদের অনুরাগীরা। তারা চায় আবারও যেন এক হয় নন্দিনী ও তিতিক্ষা।
টলিপাড়ায় দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। এর আগেও মিমি-শুভশ্রীর মধ্যে এমন ঘটনা দেখেছিলেন দর্শক। যদিও সেই দূরত্ব কাটিয়ে এখন একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।