Sayantani Mullick:আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত সায়ন্তনী মল্লিক? কী জানালেন তাঁর স্বামী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sayantani Mullick:বাড়ি বসে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের,এখন কেমন আছেন অভিনেত্রী?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সায়ন্তনী মল্লিক। নেগেটিভ চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপাচ্ছেন তিনি। এছাড়াও পজিটিভ চরিত্রে তাঁর সাবলীল অভিনয় রীতিমতো দর্শকদের নজর কেড়েছে। সদ্যই শেষ করেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। আর তারপরই জীবনে বড় বিপদ নেমে এল।

কিন্তু হঠাৎ এমন কাণ্ড ঘটে যাবে স্বপ্নেও ভাবেনি কেউই। আচমকাই অভিনেত্রী নাকি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এখনও আতঙ্কিত স্বামী ইন্দ্রনীল মল্লিক। আপাতত ছুটিতে ছিলেন। আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় অভিনেত্রীর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষা করে দেখা গিয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুন:Swastika Mukherjee:”যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে…” হঠাৎ কাকে উদ্দেশ্যে এমন কথা বললেন স্বস্তিকা মুখার্জী?

অভিনেত্রী স্বামী জানান,”প্রতিদিনের মতোই সকালে ওয়ার্কআউট করতে শুরু করে সায়ন্তনী। এরপর হঠাৎ বলে খুব দুর্বল লাগছে, শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মুখের একটা দিক কেমন যেন বেঁকে যাচ্ছিল। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভর্তি নিয়ে নেয় ওঁকে। চিকিৎসক জানান, মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে।

সব তো ঠিকই ছিল। কী করে এমনটা হল বুঝতেই পারছি না। ভাগ্যিস বাড়িতে ছিল ওঁ। আমিও সেদিন সঙ্গে ছিলাম, নয়তো কী হত! এখন ক’দিন সায়ন্তনীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমিও চেষ্টা করব, যতটা সম্ভব ওঁর পাশে থেকে ওর যত্ন করব।”

আরও পড়ুন:Monali Thakur:কেন আট বছরের সুখী দাম্পত্যে ফাটল ধরল মোনালি ঠাকুরের?

ইনস্টাগ্রাম স্টোরিতে কতকগুলো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তিনি ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রী লেখেন, তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।

হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী গীতশ্রী রায় ও তাঁর হবু বর। আগামী কিছুদিন এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই বিশ্রামে থাকবেন অভিনেত্রী।

Leave a Comment