Syed Arefin-Neha Amandeep:আবারও একসাথে কাজে ফিরতে চলেছেন সৈয়দ আরেফিন ও নেহা আমনদীপ। কিন্তু বড়পর্দায় নাকি ছোটপর্দায়? জানালেন দুজনেই।
দীর্ঘ সময় মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী নেহা আমনদীপ। কিন্তু আবারও বহুদিন পর দুঃসময়কে পিছনে ফেলে ব্লুজ প্রোডাকশনের ‘যোগামায়া’র হাত ধরে তিনি পর্দায় ফিরেছিলেন। নায়ক হিসেবে ছিলেন অভিনেতা সৈয়দ আরেফিন। তাঁদের জুটি ছিল রীতিমতো হিট। পর্দায় তাঁদের রসায়ন দেখতে পছন্দ করতেন দর্শক। তাঁদের আবারও একসাথে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। যদিও সান বাংলায় ‘পুতুল TTP’ ধারাবাহিকে অভিনেত্রী খেয়ালী মন্ডলের বিপরীতে অভিনয় করছেন অভিনেতা। এছাড়াও অভিনেত্রীকে একটি ওয়েব সিরিজে কিছুদিন আগে দেখা গিয়েছিল।
তবে এর মাঝেই তাঁদের অনুরাগীদের মনের ইচ্ছে পূরণ করলেন তাঁরা। আবারও একসাথে ক্যামেরায় ধরা দিলেন সৈয়দ আরেফিন ও নেহা আমনদীপ। তবে এবার আর কোনো ধারাবাহিকে নয়, এক ফটোশুটের মাধ্যমে একফ্রেমে ধরা দিলেন তাঁরা। রাজকীয় সাজে ধরা দিয়েছিলেন দুজনেই।
আরও পড়ুন:Susmita- Sabyasachi:প্রাক্তন স্ত্রী ও মাকে অপমান করায় রেগে কী বললেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী?
আর সেখানেই জানান,আবারও নতুন কাজে ফিরতে চলেছেন তাঁরা। তবে একসাথে নয়। আলাদা আলাদাভাবেই দেখা যাবে তাঁদেরকে। অভিনেত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি আবার ফিরবেন। একেবারে নতুনভাবে ধরা দিতে চলেছেন তিনি। তবে এর বেশি কিছু জানাননি তিনি।
অপরদিকে অভিনেতা সৈয়দ আরেফিন জানান, ধারাবাহিক ছাড়াও একটি নতুন মিউজিক ভিডিও আনতে চলেছেন তিনি। যেটার পরিচালনা অভিনেতা নিজেই করেছেন। পুজোর পর সেটা মুক্তি পেতে চলেছে।
তখনই পাশে থেকে মজার চলেই অভিনেত্রী জানান,”দাদা খুব ভালো পরিচালনা করতে পারেন।” যা শুনে অভিনেতাসহ সবাই হেসে ওঠেন। তবে যে পর্দায় আবারও নতুন চরিত্রে দেখা যাবে তাঁদেরকে এই ব্যাপারে নিশ্চিত।