Abir-Mimi:বর্তমানে টলিউড কাঁপাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। একের পর এক সুপারহিট ছবি উপহার দিচ্ছেন দর্শককে। বাদ যাচ্ছেন না অভিনেতা আবির চ্যাটার্জিও। তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। পাশাপাশি তাঁর ব্যবহারেও এক কথায় ফিদা দর্শক।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ ছবির প্রথম প্রেমের গান। অঙ্কুশ-কৌশানির মিষ্টি প্রেমে যেন দর্শকরা হারিয়ে যান।এবার মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় রোমান্টিক গান। ইতিমধ্যেই এসে গেছে ছবির টিজার। গানের এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে পর্দায় আগুন লাগাতে আসছে মিমি-আবির। থাইল্যান্ডের সমুদ্র সৈকতে একে অপরের সঙ্গে ঘনিষ্ট হলেন তাঁরা।
গানের টিজারে দেখতে পাওয়া যাচ্ছে, দূর থেকে হেঁটে আসছেন মিমি। মিমির পরনে নীল বিকিনি। অন্যদিকে আবিরও নিজেকে সাজিয়ে তুলেছেন রঙিন পোশাকে। কখনও তিনি মিমিকে কাঁধে তুলে নিচ্ছেন, কখনও আবার ঘনিষ্ঠ হচ্ছেন দোলনায়। আবার কখনও দুজনেই বন্দুক হাতে। গানের কয়েক সেকেন্ডের মুহূর্তেই যেন উষ্ণতা ছড়িয়ে গেল গোটা সমাজমাধ্যমে। মিমি-আবিরের অন্তরঙ্গ দৃশ্য দেখে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পুরো গানটি শোনার অপেক্ষায় তাঁরা।
আরও পড়ুন:Kajal Aggarwal:পথ দুর্ঘটনায় প্রয়াত কাজল আগারওয়াল? আচমকাই মৃত্যু সংবাদে চমকে উঠলেন সবাই!
এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। এই ছবিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। মুখ্য চরিত্রে দেখা যাবে আবির এবং মিমিকে। এছাড়াও ছবিতে অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস। থাকবেন কৌশানি, অঙ্কুশ এবং নুসরত।