Bhaskar Banerjee:”টলিউড ইন্ডাস্ট্রির সবাই এখন জনগণের কাছে ভিক্ষা চাইছে…” কেন এমন বললেন ভাস্কর ব্যানার্জী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bhaskar Banerjee:”কেউ ছাউ (!) নাচ করছে কেউ আবার ঘোড়ার পিঠে চড়ছে…সব অভিনেতারা জনগণের কাছে ভিক্ষা চাইছে…” বাংলা ইন্ডাস্ট্রির দুরবস্থা দেখে চাঁচাছোলা ভাষায় কাদের আক্রমণ করলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জী?

একাধিক ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বড়পর্দায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা ভাস্কর ব্যানার্জী। বরাবরই স্পষ্টবাদী তিনি। সত্যি কথা সবার সামনে বলতে পিছুপা হননা তিনি। এবারও নাম না করেই টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের নিন্দা করলেন তিনি। ছবির প্রমোশন করতে যেভাবে অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, সেই বিষয় নিয়েই এবার মুখ খোলেন ভাস্কর।

কিছুদিন আগেই ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে বিভিন্ন জেলায় টিমসহ পৌঁছে গিয়েছিলেন দেব। আবার ‘দেবী চৌধুরানী’ ছবির প্রচারে কিছুদিন আগেই প্রকাশ্যে ঘোড়ায় চেপে রাস্তায় ঘুরতে দেখা যায় কলাকুশলীদের। আবার বাংলা ভাষায় কিছু শব্দ ভুল উচ্চারণ করায় রেগে যান তিনি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুন:Rituparna-Prosenjit:’প্রসেনজিতের সাথে এত আদিখ্যেতা!…’ ঋতুপর্ণার এমন ব্যবহারে কেন ক্ষুব্ধ নেটপাড়া?

সমাজমাধ্যমের পাতায় নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরলেন তিনি,”ছোটবেলায় সিনেমার পোকা ছিলাম.. কখন কোন হলে কোন সিনেমা আসছে সব মুখস্ত ছিল। কবে কোনটা দেখব মনে মনে ঠিক করা থাকতো। কিন্তু কোনদিন সেই সিনেমার অভিনেতাদের সেই সিনেমার প্রচারে আসতে দেখিনি। সেই স্বপ্ন, সেই মানুষ, সেই চাওয়া পাওয়া গুলোকে সিনেমার হলে গিয়েই গোগ্রাসে গিলতাম। তারা ছিল কল্পনার মানুষ, যাদের দেখা যায় না, ছোঁয়া যায় না, যারা ছিল “যদি এমন হতো” মানুষ।

কিন্ত এখন একটা নতুন ট্রেনড এসেছে !! যার নাম “প্রমোশন” ( নাকি বিনিপয়সার ফাংসন !! )..যেখানে ছবি আসার আগে সেই ছবির সব অভিনেতারা জনগণের কাছে গিয়ে ভিক্ষা চইছে ( হ্যাঁ…ভিক্ষাই বলছি ) …’যে ছবিটা দেখুন’ ….আর কিছু অশিক্ষিত ( হ্যাঁ…অশিক্ষিত ই বলছি ) মানুষও সেই সব দেখছে …কেউ ছাউ (!) নাচছে…কেউ ঘোড়ার পিঠে চোড়ছে…কেউ আবার ” যা নয় তাই ” করছে ।

আরও পড়ুন:Kajal Aggarwal:পথ দুর্ঘটনায় প্রয়াত কাজল আগারওয়াল? আচমকাই মৃত্যু সংবাদে চমকে উঠলেন সবাই!

সত্যিই লজ্জা করে ভাবতে যে একটা চলচিত্র চালাতে… দর্শক আনতে… এইভাবে তাদের পায়ে পড়তে হবে । আগে তো এটা করতে হতো না !!! ছবি চলতো নিজগুনে । মানুষ ভালোবেসে ছবি দেখতো …।

ভাবতে ঘেন্না করে বড় বড় ( তথাকথিত) শিল্পীরা এই জোয়ার গা ভাসাছেন …!!!

আরও পড়ুন:Abir-Mimi:মিমির সঙ্গে ঘনিষ্ঠ আবির! সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন মিমি আসল ব্যাপার কী?

ভালো ছবি করুন …মানুষ ঠিক দেখবে….। তার জন্য ওই লোকদেখানো ” প্রোমোসন” এর কোন প্রয়োজন নেই ।

এটা আমার ব্যক্তিগত মতামত…”

Leave a Comment