Kanchan-Sreemoyee:ক্যামেরার সামনে বউকে জাপটে ধরে চুমু, বর্ডার ক্রস করবেন না… তারপর কী করলেন কাঞ্চন মল্লিক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kanchan-Sreemoyee:”ওঁ সবকিছু আমাকেই সঁপে দিয়েছে,কাঞ্চন হচ্ছে কাঁচা লঙ্কা…” বর্ডার ক্রস করবেন না! কাদের কড়া বার্তা দিলেন শ্রীময়ী?

বর্তমানে টলিউডের সেরা দম্পতিদের তালিকায় নাম রয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। বরাবরই খুল্লামখুল্লা একে অপরকে প্রেম নিবেদন করে এসেছেন তাঁরা। অনেকেই তাঁদের এই অসমবয়সী প্রেম নিয়ে নানান কটাক্ষ করলেও সেইসব নেতিবাচক মন্তব্যে পাত্তা দেন না তারকা দম্পতি। বয়সে শুধুমাত্র একটা সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন তাঁরা। কিছুদিন আগেই কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভিকে আয়া মারধর করায় সেই খবর নিয়ে উত্তাল হয়েছিল নেটপাড়া। এবারে প্রকাশ্যে স্ত্রীকে চুমু খেলেন কাঞ্চন মল্লিক। বউকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার কোনো মুহূর্তই যেন ছাড়তে নারাজ তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে এসেছিলেন এই জুটি। শ্রীময়ীর পরনে ছিল গোলাপি রঙের শাড়ি সঙ্গে একই রঙের স্লিভলেস ব্লাউজ। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে শ্রীময়ীকে প্রকাশ্যে চুমু খান কাঞ্চন। তারপরই শ্রীময়ী বলেন,”আপনারা যেন অর্ডার ছাড়া বর্ডার ক্রস করবেন না। ভিসা, লাইসেন্স, পাসপোর্ট সব একজনের কাছেই আছে। অন্য কারও কাছে নেই।”

আরও পড়ুন:Ankush-Koushani:ঐন্দ্রিলার সাথে সর্ম্পক শেষ? কৌশানীকে নিয়ে লং ড্রাইভে যেতেই কাকে উদ্দেশ্য করে কী কথা বললেন অঙ্কুশ?

তারপরেই একে অপরের দিকে তাকিয়ে প্রেম সাগরে ডুব দেন এই দম্পতি। পরস্পরকে উদ্দেশ্যে গান করে গান করেন তাঁরা। স্ত্রীকে জড়িয়ে ধরে গান গাইতে শুরু করেন কাঞ্চন। ‘কি জাদু আছে তোমার আঁখিতে’, গান শুনে স্বামীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন অভিনেত্রী। এরপরই শ্রীময়ী গাইতে থাকেন, ‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।’ গান গাইতে গাইতে অভিনেত্রী বলেন, “আমার প্রাণনাথ যদিও আমার কাছেই আছে।”

তাঁদের এই সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি কী? কে মিষ্টি আর কে ঝাল? জানতে চাইলে কাঞ্চন জানান,”সম্পর্কে শুধু মিষ্টি থাকবে, তা তো হতে পারে না। সম্পর্কে ঝাল, নোনতা সবকিছুই থাকবে। একটাও দম্পতি এমন নেই যাদের মধ্যে ঝগড়া হয় না। এমন যদি কোনও দম্পতি দেখাতে পারেন তাহলে আমি তাকে পুরস্কৃত করব।”

অপরদিকে অভিনেত্রী বলেন,”আমি বেশি রাগী। কাঞ্চন রাগ দেখানোর চেষ্টা করে কিন্তু বুঝতে পারে শেষ পর্যন্ত জিততে পারবে না তখন চুপ করে যায়। আমার ঝাঁজটা হচ্ছে শুকনো লঙ্কার মতো, কাঞ্চন কাঁচা লঙ্কা। ঝাঁজ দেখাতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। তাই ও সবকিছু আমাকেই সঁপে দিয়েছে।”

আরও পড়ুন:Bhaskar Banerjee:”টলিউড ইন্ডাস্ট্রির সবাই এখন জনগণের কাছে ভিক্ষা চাইছে…” কেন এমন বললেন ভাস্কর ব্যানার্জী?

তাঁদের ভালোবাসা ও সুখী দাম্পত্যের রসায়ন ক্যামেরার সামনে আরও একবার ধরা পড়ল।

Leave a Comment