Koneenica-Mithun:”২২ বছর বয়সে মিঠুনদার ছবিতে না করেছিলাম…”
‘একসময় রাজেশ খান্নাকেও না করেছেন যখন ওনার একুশ বছর বোধ হয়…’ ট্রোলের মুখে অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি , কেন না করেছিলেন তিনি?
অভিনেতা মিঠুন চক্রবর্তী, একসময় কলকাতা থেকে মুম্বাই সর্বত্র জায়গায় চুটিয়ে কাজ করেছেন তিনি। শুধু অভিনয় বলা বললে ভুল হবে তাঁর নাচের মাধ্যমে মন কেড়েছেন হাজার হাজার নারীর। তাঁর কিছু কিছু নাচের স্টেপ আজও দর্শকের মধ্যে ঝড় তোলে। এখন আর তাঁকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ রূপে দেখা যায় না। অন্য ঘরানার ছবি যেমন ‘প্রজাপতি’তে অভিনয় করেছেন তিনি। যে কিংবদন্তি অভিনেতার সাথে ছবি করতে মুখিয়ে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা তাঁকেই নাকি না করেছিলেন কনীনিকা? কিন্তু কেন?
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। তাঁর সাবলীল অভিনয়ের জন্য অনেক দর্শকই তাঁকে ভালোবাসেন। কিন্তু হঠাৎ মিঠুন চক্রবর্তীকে ঘিরে এমন মন্তব্য করায় জনরোষের শিকার হলেন তিনি।
আরও পড়ুন:Dev-Rukmini:”রুক্মিণী হোক বা অন্য কেউ হোক…” বিয়ে নিয়ে অকপট জবাব দেবের
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন,তিনি নাকি একসময় মিঠুনদার সাথে, একসাথে কাজ করার জন্য না বলেছিলেন। তাঁর কথায়,”আমি মিঠুনদার সঙ্গে সিনেমা না করেছিলাম যখন আমার ২২ বছর বয়স। মিঠুনদা জানেনও না এটা। কিন্তু আমি যখন এই ‘প্রজাপতি’ ছবিটি করতে যাই তখন আমি মিঠুনদা, খরাজদা, অম্বরীশ,দেব আমরা সারাদিন আড্ডা দিতাম। এবং উনি বসে আছেন সামনে,আমি কিন্তু কোনোদিন ওঁনাকে বলিনি যে আমি ওঁনার তিনটে সিনেমা না করেছিলাম। করিনি আমি। উনি বসে বসে গল্প করতেন,সারাদিন আড্ডা দিতাম আমরা। আমি বসে বসে চুপচাপ শুনতাম আর ভাবতাম, আমার ২০ বছর সময় লেগে গিয়েছিল মিঠুনদার সাথে ছবি করতে। কিন্তু আমি তো করেছি। এখন আমি খুব খুশি।”
অভিনেত্রীর এই মন্তব্যে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এক নেটিজেন লেখেন,’আপনি এত বড় আন্তর্জাতিক অভিনেত্রী, ছোট খাটো মিঠুন চক্রবর্তীর বিপরীতে কেউ কাজ করে! আপনার ইমেজ মানসম্মান টা কোথায় যেত, এত ভালো কাজ করেছেন বলেই তো আপনার পুরস্কার হিসেবে আপনাকে কেউ চেনে না,সিরিয়াল করতেও নেয় না।’
আরও পড়ুন:Dev-Sudipta:দেবের প্রসঙ্গ তুলতেই ক্ষুব্ধ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী! কিন্তু কেন?
অপরজন একজন লেখেন,’বাবা বিশাল বড় মাপের হরিদাস পাল তোর পাড়ায় তোকে মনে হয় কেও ভালো করে চিনেও না আর মিঠুন চক্রবর্তী সেও তোর থেকে অনেক অনেক ছোটো মাপের অভিনেতা।’