Dibyojyoti Dutta:হঠাৎই স্টেজে হাঁটু মুড়ে বসে পড়লেন ‘সূর্য’ ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত,কিন্তু কেন? আচমকাই কী হল তাঁর?
টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ইতিমধ্যেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতিকে। ইতিমধ্যেই তাঁর মহাপ্রভু রূপ প্রশংসিত।আবারও নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। বরাবরই দর্শকরা ভালোবাসায় তাঁকে ভরিয়ে দেন। তাঁর অভিনীত ‘সূর্য’ চরিত্রটি মনে গেঁথে গেছে দর্শকের। তাই তাদের পছন্দের অভিনেতাকে পর্দায় আর দেখা যাবে না বলে মন খারাপ তাঁর ভক্তদের।
যদিও আবারও ক্যামেরার সামনে ধরা দিলেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি। অ্যাওয়ার্ড পেয়ে আবেগে আপ্লুত তিনি। অভিনেতার পরনে ছিল প্রিন্টেড টিশার্ট ও কালো রঙের প্যান্ট। প্রতেকবারের মতই এবারেও একদম নতুন লুকে ধরা দিয়েছিলেন ক্যামেরার সামনে।
আরও পড়ুন:Dev-Rukmini:”রুক্মিণী হোক বা অন্য কেউ হোক…” বিয়ে নিয়ে অকপট জবাব দেবের
কিন্তু আচমকাই অ্যাওয়ার্ড পেয়ে একি করে বসলেন তিনি? যা দেখে রীতিমতো অবাক হওয়ার পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সবাই। অ্যাওয়ার্ড পেতেই আবেগে ভাসলেন তিনি। স্টেজের উপর হাঁটু মুড়ে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন,”সবাইকে অনেক ধন্যবাদ, যাঁরা সূর্যর চরিত্রটা ভেবেছিল এবং আমাকে সেই সুযোগটা দিয়েছিল। এবং সেই ভগবানকে আমি ধন্যবাদ জানাতে চাই, যে ভগবানকে আমি প্রত্যেকটা দর্শকের মধ্যে দেখি, সেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যাই করি না কেন, যেভাবে করি না কেন,আপনারা সঙ্গে না থাকলে আমি কিছুই না। যতদিন দর্শক আমাদের ভালোবাসবে ততদিনই আমাদের অস্তিত্ব। আপনারা ছাড়া আমরা কিছুই নই।” ভিডিওটি দেখে অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনুরাগীরা বলছেন একদম মাটির মানুষ। কোনো অহংকার নেই।
এছাড়াও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নতুন সিজন শুরু হয়েছে। যেখানে নায়ক হিসেবে থাকছেন অভিনেতা রাহুল মজুমদার। কতটা ‘সূর্য’র চরিত্রকে মিস করছেন তিনি? সেই প্রসঙ্গে তিনি জানান,”সূর্য চরিত্রটা যারা ভেবেছে,লিখেছে এবং যারা ‘সূর্য’কে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসেছে এবং এখনও যারা ভালবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক বড় পাওয়া আমার কাছে একটা প্রোগ্রামে আমি নেই কিন্তু এখনও আমাকে অনেকে বলে যে তোমাকে মিস করি।”
এছাড়াও পুজোর প্ল্যানিং নিয়ে অভিনেতা বলেন,”বাকি যা বাঙালিরা যেভাবে পুজো কাটান আমিও সেইভাবেই কাটাব। প্রত্যেক বছরের মতো এবারও বন্ধুবান্ধব পরিবারের সাথে সময় কাটাব।”
বাংলা ধারাবাহিক হোক বা মিউজিক ভিডিয়ো, দিব্যজ্যোতি থাকলে সেটা সুপারহিট,এমনটা মনে করেন টলিপাড়ার অনেকে। তবে এরপর নতুন কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে, তা জানার জন্য অপেক্ষা রয়েছে অনুরাগীদের মধ্যে।