Arpita Mukherjee:’মিঠাই’ টিম নিয়ে কী বললেন অভিনেত্রী অর্পিতা মুখার্জী?
মিঠাই শেষ হলেও তার রেশ থেকে গেছে এখনও। আজও ‘মিঠাই’ ও ‘উচ্ছেবাবু’ ওরফে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের জুটি হিট। বাংলা টেলিভিশনের দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন ‘মিঠাই’ ধারাবাহিকের চরিত্ররা। একান্নবর্তী পরিবারের গল্প তুলে ধরেছিল এই ধারাবাহিক। ‘মিঠাই’ ও তার ‘উচ্ছেবাবুর’ রসায়ন বাংলার দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। শুধু এই দুটো চরিত্র নয় বাকি চরিত্রগুলোও ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকের মনে একটা একটা চরিত্র আলাদাভাবে জায়গা করে নিয়েছিল। প্রত্যেক সদস্যদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। পরে সবাইকে একফ্রেমে দেখা গেলেও দেখা যায়নি সৌমিতৃষাকে।
তেমনই একটি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অর্পিতা মুখার্জী। বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই অভিনয় করেছিলেন তিনি। একসময় যশ দাশগুপ্তর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু বর্তমানে চুটিয়ে কাজ করছেন টেলিভিশনের দুনিয়ায়। কিছুদিন আগেই নিজের ক্যারিয়ারের সাফল্যে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী ও স্বাগতা বসু।
আরও পড়ুন:Dibyojyoti Dutta:আচমকাই স্টেজে কী করে বসলেন দিব্যজ্যোতি? অবাক নেটপাড়া
সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতা। কালো শাড়ি সঙ্গে মানানসই গয়না,অপরূপা হয়ে ধরা দিয়েছিলেন ক্যামেরার সামনে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এখনও ‘মিঠাই’ ধারাবাহিকের সদস্যদের সঙ্গে কথা হয়? অভিনেত্রীর কথায়,”বিশ্বজিৎদা, স্বাগতা বসু ছাড়াও অন্যান্য সদস্যদের সাথে এখনও কথা হয় আমার। ধারাবাহিক শেষ হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্ক এখনও গভীর ‘মিঠাই’ সদস্যদের মধ্যে।”
তাহলে কি সৌমিতৃষার সাথেও মিটেছে দূরত্ব? যদিও এর আগে একটি সাক্ষাৎকারে সৌমিতৃষার কাজ নিয়ে প্রশংসা করেছিলেন তিনি। তাহলে কি ভুল বোঝাবুঝি মিটেছে? যদিও সেই সব বিষয়ে কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত,একসময় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সৌমিতৃষা ও আদৃত নাকি প্রেমের সম্পর্ক রয়েছেন। কিন্তু পরে এটা মিথ্যে বলে প্রমাণ হলেও। তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আদৃতের বিয়েতে পুরো ‘মিঠাই’ টিম এলেও আসেননি অভিনেত্রী। যার জন্য বিস্তর সমালোচনা শুরু হয়েছিল। একসময় অভিনেত্রীকে অহংকারী তকমা দেন বহু নেটিজেন। অনেকেই মনে করেন আদৃত ও কৌশাম্বীর বিয়েটা হয়ত মেনে নিতে পারেননি অভিনেত্রী।
আরও পড়ুন:Iman Chakraborty:বাড়িতে তুমুল অশান্তির জেরে কী করলেন ইমন চক্রবর্তী?