Chiroshokha Serial:”বৃষ্টি ভেজা সেই মুহূর্তের কথা আজও মনে আছে…” ,’চিরসখা’র কোন দৃশ্য আজও মনে পড়ে সুদীপ মুখার্জীর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Chiroshokha Serial:”বৃষ্টির সেই দৃশ্যটা আমরা করেছিলাম…” ,স্মৃতির সাগরে ডুব দিলেন অভিনেতা সুদীপ মুখার্জী।

বর্তমানে স্টার জলসার বহুল চর্চিত একটি ধারাবাহিক ‘চিরসখা’। মধ্যবয়সে না বলা সম্পর্কে জড়িয়ে ‘কমলিনী-স্বতন্ত্র’। প্রথমবার জুটিতে অভিনয় করছেন সুদীপ মুখার্জী-অপরাজিতা ঘোষ দাস। স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির পরিবার এবং সন্তানদের নিয়েই ব্যস্ত ‘কমলিনী’। জীবনের ওঠাপড়ায় ‘কমলিনী’ এত বছর ধরে পাশে পেয়েছে তার স্বামীর প্রিয় বন্ধু ‘স্বতন্ত্র’কে। কিন্তু বর্তমানে ফিরে এসেছে তার স্বামী। কিন্তু কমলিনীর স্বামী এখন অসৎ কাজের সঙ্গে যুক্ত। ধারাবাহিকে আসছে একের পর এক নিত্য নতুন চমক।

কিন্তু ধারাবাহিকের প্রত্যেক সদস্যের অভিনয়ে মুগ্ধ দর্শক। বন্ধুত্বের আলাদা নজির গড়েছেন ‘কমলিনী-স্বতন্ত্র’। কিছুদিন আগে শহরের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা সুদীপ মুখার্জী। সেখানেই একটি সাক্ষাৎকারে নিজের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয় ধারাবাহিকের স্মরণীয় মুহূর্ত তাঁর কাছে কোনটি?

আরও পড়ুন:Sudip-Anindita:বউকে ‘হিংসুটে’ বলে দাবি করলেন অভিনেতা সুদীপ! কিন্তু কেন আচমকাই বললেন একথা?

অভিনেতা জানান,”আমাদের বৃষ্টি ভেজার একটা দৃশ্য ছিল। সেটা খুবই মজার একটা সিন ছিল। মানুষ হয়ত জানে না,যে জায়গাটায় আমরা সেই দৃশ্যটা শুটিং করেছিলাম সেই জায়গাটা ভীষণ পিছল ছিল এবং ভীষণ বিপজ্জনক জায়গা ছিল। তার মধ্যেই বৃষ্টির সেই দৃশ্যটা আমরা করেছিলাম। অনেকবার এমন হয়েছে শট দিতে গিয়ে অপরাজিতা প্রায় পড়ে যাচ্ছিল এবং সেখানে পড়ে গেলে খুব জোর আঘাত পেতে পারত। তো সেই জায়গাতেও আমরা খুব আনন্দ করে শ্যুট করেছি।”

লীনা গাঙ্গুলী আগেই জানিয়েছিলেন যে, এই ধারাবাহিকে অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠবে। কিন্তু দর্শক চান না তাঁদের এমন বন্ধুত্বের সম্পর্ক শেষ করে অন্য সম্পর্ক তুলে ধরা হোক। তবে বর্তমানে ধারাহিকটি যেন বিরক্তিকর হয়ে উঠেছে দশকের কাছে।

Leave a Comment