Swastika Mukherjee: ‘নিত্য নতুন প্রেমিকার উৎপাত বেড়ে গেছে…’নাজেহাল অবস্থা কুমোরটুলির মৃৎশিল্পীদের! কী বলছেন অভিনেত্রী স্বস্তিকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Swastika Mukherjee:’ক্যামেরা নিয়ে যখন তখন ঢুকে পড়ছে ঘরে…নিত্য নতুন প্রেমিকার উৎপাত বেড়ে গেছে…’নাজেহাল অবস্থা কুমোরটুলির মৃৎশিল্পীদের! এবার এই বিষয়কে একহাত নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী

আর মাত্র হাতে গোনা কটা দিন। ঢাকে কাঠি পড়ল বলে। এই শেষ মুহূর্তে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু এই ব্যস্ততার মাঝে ফোটোগ্রাফার, ভ্লগার এবং মডেল কন্যাদের ভিড়ে অতিষ্ঠ তারা। প্রত্যেক বছর পূজার সময় ছবি তোলার হিড়িক দেখা যায় কুমোরটুলিতে। এবছরও তার অন্যথা হল না। সপ্তাহের ছুটির দিনে সেই সংখ্যা অগণিত। কেউ ফ্যাশন ফোটোগ্রাফার, কেউ শখে চলে আসেন। এবার এই বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। দিন দিন যেন বিরক্তিকর জায়গায় চলে যাচ্ছে এই বিষয়টা এমনটাই মনে করছেন অভিনেত্রী।

আরও পড়ুন:Prity-Rahul:মেয়ের কাণ্ড দেখে হতবাক মা! হঠাৎ কী করে বসল রাহুল-প্রীতির একমাত্র কন্যা?

নিজের সমাজমাধ্যমের পাতায় নিজেকে মতমতা তুলে ধরে লেখেন,”এই বছর কুমোরটুলিতে ঠাকুর গড়া শেষ হলে হয়। কনটেন্ট ক্রিয়েটরদের জ্বালায় নাকি মৃৎশিল্পীদের নাজেহাল অবস্থা।
হা ঈশ্বর এদের বোধ দাও, বুদ্ধি দাও আর ফোন গুলোকে তৃতীয়া অবদি অকেজো করে দাও।” তাঁর এই মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন।

প্রসঙ্গত, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মৃৎশিল্পীদের নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন বলেন,’ক্যামেরা থাকলেই নিত্য নতুন প্রেমিক-প্রেমিকা এসে উৎপাতটা বেড়ে গেছে খুব। জ্বালাচ্ছে খুব।’
অপরজন বলেন,’সামনে এসে দুর্গা সেজে বলছে এখন ছবি তুলব।’

Leave a Comment