Shruti Das:”আমার শরীর দেখানোর দরকার নেই…” তবে কী শ্বেতার পথেই হাঁটছেন শ্রুতি দাস? কিসের ইঙ্গিত দিলেন তিনি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Shruti Das:”আমার শরীর দেখানোর দরকার নেই…আমার যা প্রয়োজন তার সবকিছুই আমার আছে…” কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রুতি দাস? তবে কি শ্বেতার পথেই হাঁটছেন তিনি?

টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ইতিমধ্যেই বড়পর্দা ও ওটিটিতে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বারবারই গায়ের রং কালো বলেওনেকেই তাঁকে খোঁটা দিয়েছেন। কিন্তু কোনোদিনই পাত্তা দেননি তিনি। নিজে যা ভালো লাগে সেটাই করে এসেছেন তিনি। তবে বর্তমানে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। রয়েছেন আরাত্রিকা মাইতিও।

তবে সম্প্রতি তাঁর বলা কিছু কথা থেকে সৃষ্টি হয়েছে বিতর্ক। বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর পোশাক নিয়ে করা কিছু মন্তব্যে উত্তাল টেলিভিশন ইন্ডাস্ট্রি। শ্বেতা জানিয়েছিলে, তিনি ট্যালেন্ট বেচতে এসেছেন,শরীর নয়। ছোটো পোশাক পরতে স্বচ্ছন্দ নন তিনি। তাঁর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান কিছু অভিনেত্রী। তবে কী এবার সেই পথেই হাঁটছেন শ্রুতি? তাঁর সাম্প্রতিক পোস্টে মিলছে সেরকমই ইঙ্গিত!

আরও পড়ুন:Swikriti Majumder:জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন স্বীকৃতি মজুমদার

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে তাঁর চরিত্রের কিছু লুকসের ছবি শেয়ার করেন অভিনেত্রী। আর সেখানেই শ্রুতি ক্যাপশনে লেখেন, “আমি রাণী এবং আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কী। আমার যা প্রয়োজন তার সবকিছুই আমার আছে। তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার। আমি হলাম সেই সিংহী, যে বাকিদের জন্য লড়াই করেছিল। আমি সেই ফিনিক্স যে ছাই থেকে উঠে এসেছে। নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। আমি তোমার চোখের সুন্দর সাজ নই। আমি তোমার আত্মার খাবার। আমি আমার বুদ্ধি দিয়ে তোমার মন পড়তে পারি। আমি আমার খেলার নিয়ম বদলেছি। সময়ের সঙ্গে ভাগ্যও বদলে যায়। ভালোবাসতে থাকো।”

আরও পড়ুন:Mimi Chakraborty:’দুই পৃথিবী ২’-তে শুভশ্রীর পাশাপাশি মিমি!…” তাহলে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করবেন মিমি? স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?

তবে প্রশ্ন উঠছে এই লেখাটি কী তিনি তাঁর চরিত্র ‘নিশা’কে উদ্দেশ্য করে লিখেছেন নাকি এটি তাঁর ব্যক্তিগত মতামত? যদিও স্পষ্ট কিছুই জানা যায়নি। শ্রুতির এই কথাগুলোর সঙ্গে অনেকে শ্বেতার মন্তব্যের মিল পেলেও এমনটা অভিনেত্রী বলতে চাননি। বরং তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। তবে নেটিজেনদের এই সমালোচনার উত্তর হিসেবে কী মতামত দেন অভিনেত্রী তা সময়ের অপেক্ষা।

Leave a Comment