Aratrika Maity:চরম সংকটের মুখে আরাত্রিকা! আচমকাই কী ফিরে এল তাঁর জীবনে? জানালেন নিজেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aratrika Maity:”এক দেড় বছর হয়ে গেছে তাও আবার এটা করতে বাধ্য হলাম…” চরম সংকটের মুখে আরাত্রিকা! আচমকাই কী ফিরে এল তাঁর জীবনে?

একের পর এক ধারাবাহিকে কাজ করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। জনপ্রিয়তার শিখরে এখন তিনি। দর্শকের ভালোবাসায় টলিপাড়ার আজ অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‘মিঠিঝোরা’ ধারাবাহিক শেষ হতেই জি বাংলার নতুন ধারাবাহিকে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। শুধু ছোটপর্দা নয় বড়পর্দায় সৃজিত মুখার্জীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করবেন আরাত্রিকা।

কিন্তু এই খুশির মাঝেই আচমকাই বিপদের মুখে আরাত্রিকা। যদিও এই বিপদের সম্মুখীন আগেও হতে হয়েছে তাঁকে। কিন্তু আবারও এমন সমস্যা তৈরি হবে তিনি ভাবতেও পারেননি। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করে সেই ঘটনা জানান সবাইকে। অভিনেত্রী বলেন,”আবার আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। এক দেড় বছর যদিও হয়ে গেছে তাও। আবার এই জিনিসটা হচ্ছে। বিষয়টা হল যে আমি কোনো অর্গানাইজার বা কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ নই। কোনো কন্ট্রাক্ট আমার নেই। কাজেই আমি অনেক জায়গায় আমার পোস্টার পেয়েছি এবং বিভিন্ন জন আমাকে ফোন করে কাজের জন্য যদি যোগাযোগ করছেন কোনো বিজ্ঞাপন বা কিছুর জন্য। তখন উনি বলছেন যে তুমি তো এক্সক্লুসিভ আছ,আমি তো দেখেছি। তো তার নম্বরটা প্লিজ দাও কার সাথে যোগাযোগ করব,এরকম কোনো ব্যাপার নেই। আমার হাতে এখনও রয়েছে কয়েকটা পোস্টার যেখানে লেখা আছে যেকোনো অনুষ্ঠানের জন্য,আরাত্রিকার সাথে যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করুন। বিষয়টা একদমই নয়। আমি কারোর সঙ্গে কন্ট্রাক্টে নেই। কাজেই যেমনভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে এসেছেন, সেরকমভাবেই করুন। আমি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ নই।

আরও পড়ুন:Kanchan-Sreemoyee:কাঞ্চনকে নোংরা ভাষায় গালাগালি,আইনি পদক্ষেপ নিতেই ক্ষমা চাইলেন, তারপর কী করলেন শ্রীময়ী?

যদি কেউ বলে থাকেন,তার জন্য এই বিষয়টা পরিস্কার করার জন্য এই ভিডিওটা করছি। এবং পরবর্তীকালে এরকম ছবি যদি আমার কাছে আসে তাহলে আমি কিন্তু সেটা পোস্ট করে ফেসবুকে লিখব যে এই সংস্থার যারা লিখছেন আমি এক্সক্লুসিভ, তারা ভুল লিখছেন।”

অভিনেত্রী জানিয়ে দেন এরকম কিছু আবার হলে তিনি তাঁর তরফ থেকে এবার পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন:Sudip-Anindita:বউকে ‘হিংসুটে’ বলে দাবি করলেন অভিনেতা সুদীপ! কিন্তু কেন আচমকাই বললেন একথা?

Leave a Comment