Shruti- Swarnendu-Aratrika:আরাত্রিকা ও শ্রুতির যুগলবন্দীতে মুগ্ধ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার,কী বললেন তিনি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Shruti- Swarnendu-Aratrika:সদ্যই শুরু হয়েছে জি বাংলায় নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। যেখানে দুই বোন ‘নিশা-উজি’। দুই বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, উজি ও নিশার বাবা নিশার বিয়ের দিনেই মারা যান। সময় মত টাকা জোগাড় না করতে পারায় সকলের সামনে অপমানের শিকার হন তিনি। বিধ্বস্ত অবস্থায় বিয়ের মন্ডপেই মারা যান তিনি। বাবার মৃত্যুর পর একদিকে যেমন ছোট মেয়ে দুঃখে স্তব্ধ ,পাথর হয়ে যায় তেমন অন্যদিকে বড় মেয়ে কষ্টে উদ্ভ্রান্ত হয়ে সকলকে টাকা দিতে থাকে। বাবার মৃতদেহের পাশে বসেই মাংস খেতে শুরু করে সে। বারবার বলতে থাকে, টাকাই সব। তাঁদের অভিনয় দেখে দর্শকদের চোখেও জল চলে আসে। এত সুন্দর অভিনয় দেখে প্রশংসায় ভরিয়েছেন তারা।

আরাত্রিকা এবং শ্রুতির অসম্ভব সুন্দর অভিনয় দেখে মুগ্ধ সকলে। দুই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন। একজন লিখেছেন, ‘কাল শ্রুতিদি যা অভিনয় করেছে তা বলে বোঝানো যাবে না। আমি নিজেও চোখের জল ধরে রাখতে পারিনি।’ অন্য একজন লিখেছেন, ‘শ্রুতির আগুন ভরা চোখ এবং আর আরত্রিকার শান্ত জেদি চোখ, দুজনের এই অনবদ্য যুগলবন্দী সত্যিই মুগ্ধ করল।’

আরও পড়ুন:Aratrika Maity:চরম সংকটের মুখে আরাত্রিকা! আচমকাই কী ফিরে এল তাঁর জীবনে? জানালেন নিজেই

সম্প্রতি এই ধারাবাহিকের পর্ব দেখে অভিভূত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও। স্ত্রীর পাশাপাশি আরাত্রিকার অভিনয় নিয়েও প্রশংসায় পঞ্চমুখ তিনি। স্বর্ণেন্দু সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন,”শ্রুতি ও আরাত্রিকা তোমরা অভিনয় জগতের অমূল্য সম্পদ,নিজেদের যত্নে রেখো!! বাংলা সিরিয়াল এ সবাই খুব ভালো অভিনয় করছেন…কিন্তু আমার বলতে দ্বিধা নেই তোমরা যে জায়গা টা ছুঁয়ে যাচ্ছো সেটার জন্য তপস্যা লাগে !! তপস্যা করে যাও,তোমাদের শুটিং জায়গায় গিয়ে প্রতিটি সদস্যর জন্য হাততালি দেওয়ার অপেক্ষায় রইলাম !!”

পরিচালকের এহেন প্রশংসায় বেশ খুশি হয়ে আরাত্রিকা কমেন্ট করে লেখেন,”দাদা তোমাকে আমার প্রণাম।” স্বর্ণেন্দুর স্ত্রী শ্রুতি স্বামীকে স্যার বলে সম্বোধন করে লেখেন, “থ্যাঙ্ক ইউ স্যার।”

আরও পড়ুন:Kanchan-Sreemoyee:কাঞ্চনকে নোংরা ভাষায় গালাগালি,আইনি পদক্ষেপ নিতেই ক্ষমা চাইলেন, তারপর কী করলেন শ্রীময়ী?

Leave a Comment