Zubeen-Arijit:”ওঁ গাঁজাতে ডুবে থাকত” একসময় অরিজিৎ সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জুবিন গর্গ,তারপর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Zubeen-Arijit:গায়ক জুবিন গর্গের অকাল মৃ’ত্যু’তে শোকস্তব্ধ গোটা দেশ। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে আর ফেরা হল না জুবিনের। স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান গায়ক। হাসপাতালে মৃ’ত্যু হয় তাঁর। গায়কের প্রয়াণে কাঁদছে গোটা অসম। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন শিল্পী।

গায়কের অকস্মাৎ প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী গরিমা। জুবিনের মৃতদেহ যখন বাড়ির উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হয়, তখন রাস্তায় ছিল মানুষের ঢল। বহু মানুষ ভেঙে পড়েছিলেন শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য।

সম্প্রতি গায়কের একটি পুরানো ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে গায়ক অরিজিৎ সিংকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন জুবিন। এরপরই তাঁর এক মন্তব্যে হকচকিয়ে গেলেন অনেকেই। গায়ক প্রকাশ্যে বলেন যে অরিজিৎ সিং নাকি গাঁ’জা খান। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে,”আমার একটা মুম্বইতে বাড়ি আছে,কিন্তু আমার ঠিক পছন্দ নয়। কারণ ওখানের মানুষ খুবই অগোছালো। এরপরই গায়ককে বলা হয় অরিজিৎ সিংয়েরও এই একই ধরনের চিন্তা।

আরও পড়ুন:Zubeen Garg Wife:হাতজোড় করে কিসের অনুরোধ করলেন জুবিন গর্গের স্ত্রী?

তারপরই গায়ক,” অরিজিৎ আমার ভাইয়ের মতো। ওঁ গাঁ’জা’তে ডুবে থাকে। আর আমি পানীয়তে।” অর্থাৎ এখানে গায়ক বোঝাতে চেয়েছিলেন আমি নেভিতে থাকি অর্থাৎ আমি পানীয়তে(ম’দ) ডুবে থাকি। আর ওঁ এয়ার ফোর্সে থাকে অর্থাৎ হাওয়াতে থাকে। তিনি আরও বলেছিলেন,”ওঁ আমাকে সবসময় বলত দাদা তুমি এয়ার ফোর্সে চলে এসো। কিন্তু আমি বলেছিলাম না,আমি ধোঁয়া পছন্দ করিনা।”

আরও পড়ুন:Dev-Subhashree:ইন্ডাস্ট্রিতে ২০ বছরের পথচলা,একমঞ্চে পুরানো জুটির নায়িকাদের সঙ্গে রোম্যান্সে মাতলেন ‘খোকাবাবু’, কিন্তু পাশে নেই শুধু শুভশ্রী!

একসময় তাঁর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাঁকে কুমন্তব্যে ভরিয়ে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে আবারও নতুন করে তাঁর পুরানো কিছু মন্তব্য মাথাচাড়া দিয়ে উঠেছে।

Leave a Comment