Dev-Mithun:দুজনেই বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেব।ফ অভিনেতা মিঠুন চক্রবর্তী,আট থেকে নয়ের দশক বলিউডকে রেখেছিলেন নিজের হাতের মুঠোয়। টলিউড থেকে বলিউড একসময় কাজ করেছেন চুটিয়ে। বয়সের চাপে ছবি করার প্রবণতা কমলেও অভিনেতাকে নিয়ে সেই একইরকম উচ্ছ্বাস থেকে গেছে ভক্তদের মনে। এখনও সিনেমার পর্দায় এসে দাঁড়ালে, এখনও হইচই ফেলে দেন।
অন্যদিকে দেব এখন টলিউড ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কুড়ি বছর কাটিয়ে ফেলেছেন তিনি। আর সেই উপলক্ষেই এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘রঘু ডাকাত’ পুজোর সময় মুক্তি পেতে চলেছে। যার জন্য জোর কদমে ছবির প্রচারে ব্যস্ত তিনি এবং তাঁর টিম।
কিন্তু এর মাঝেই হঠাৎ একি বলে বসলেন মিঠুন চক্রবর্তী। দেবকে গাধা বলে সম্বোধন করে ফেললেন? সম্প্রতি এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে অভিনেতা মিঠুন চক্রবর্তী দেবকে, বিয়ে প্রসঙ্গে কিছু কথা বলেছেন। অভিনেতা জানান,”রুক্মিণীকে আমি বলেছি,আর ওঁ আমাকে বলেছে দাদা প্রত্যেকবার এই কথা বলে পার পেয়ে যায়। আমি বলেছি তুই একদম চিন্তা করবিনা।” তারপরই তিনি দেবকে বলেন,”ওঁ কোনো কথা শুনবে না, ওর স্টারডাম তো, বিয়ে করলে কোনো স্টারডম যায় না, বিয়ে হওয়ার পরেই সুপারস্টার হয়েছি,গা’ধা।” যা শুনে পাশে বসে দেব রীতিমতো হাসতে থাকেন। রসিকতার ছলেই এমন কথা বলেছেন তিনি। ‘প্রজাপতি’ ছবিতে একসাথে কাজ করেছেন এই দুই সুপারস্টার। যেখানে বাবা ও ছেলের অসাধারণ রসায়ন সবার নজর কেড়েছিল। এছাড়াও আসছে ‘প্রজাপতি টু’ যেখানে আবারও এই জুটিকে দেখা যাবে।
যদিও দেব ভক্তদের মনের সুপ্ত বাসনা যে তাঁদের সুপারস্টারকে কবে ছাদনাতলায় দেখবেন তাঁরা।