Dev-Jeet:একসময় বক্স অফিসে ঝড় তুলেছিল ‘দুই পৃথিবী’ যেখানে প্রথমবার দেখা গিয়েছিল বাংলার দুই সুপারস্টারকে একসঙ্গে,দেব ও জিৎ। তারপর আর কোনো ছবিতে একসাথে জুটি বেঁধে কাজ করেননি তাঁরা। কিন্তু দর্শকের আশা এখনও আছে তাঁদেরকে পর্দায় একসাথে দেখার। জিৎকে শেষবার দেখা গিয়েছিল খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এ। অপরদিকে দেব আসছে তাঁর অভিনীত ‘রঘু ডাকাত’ ছবি নিয়ে। সাফল্যের শিখরে এখন তিনি। তবুও কেন জিৎকে দেখে হিংসে হয় তাঁর? কারণ জানলে অবাক হবেন সবাই।
এক সাক্ষাৎকারে দেব জানান,একটা ছবিতে জিৎদা অভিনয়ের জন্য না করে দিয়েছিল। কিন্তু সেটা আমি খুব করতে চেয়েছিলাম। ছবিটার নাম হচ্ছে ‘সুইজারল্যান্ড’। যার জন্য খুব হিংসে হয়েছিল।
দেবের কথায়,”একটা ছবি আমাকে খুব টেনেছিল। ছবিটাতে রুক্মিণী ছিল। রুক্মিণী এসে আমাকে গল্পটা শুনিয়েছিল,সত্যি বলতে গল্পটা ছিল অসাধারণ। জিৎদার কাছে ছবির অফারটা গিয়েছিল। কিন্তু জিৎদা ওটা করছিল না। আমি জিৎদাকে ফোন করি এবং বলি তুমি এই ‘সুইজারল্যান্ড’ ছবিটা মিস করছ কেন? ছবিটার গল্পটা খুব অসাধারণ ছিল,এক একটা গল্প দেখলে হিংসে হয় না,চলে গেল,আমার কাছে যদি অফারটা আসত। জিৎদাকে বলেছিলাম তুমি যে অন্যরকম গল্প করছ, এটা অন্যরকম গল্প। আমাকে যদি ছবিটা দেওয়া হত আমি চোখ বন্ধ করে কাজটা নিয়ে নিতাম। আমার মনে হয় আমি এই ছবিটা মিস করে গেছি।”
দেবের এই অকপট স্বীকারোক্তি অনেককেই মুগ্ধ করেছেন।