Ankita Mallick:বর্তমানে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অঙ্কিতা মল্লিক। একাধারে তিনি ‘জগদ্ধাত্রী’ তো একাধারে তিনি ‘দুর্গা’র চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপাচ্ছেন। এই প্রথমবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি।
আশির দশকের গোড়ায় বাংলা ছবির অন্যতম মহিলা সুপারস্টার ছিলেন মহুয়া রায়চৌধুরী।(Mahua Roy Choudhury) প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন তিনি মহুয়ার জীবনের নানা অধ্যায়কে তুলে ধরবেন বড়পর্দায়। ছবির নামও প্রকাশ্যে আনা হয়,ছবির নাম ‘গুন গুন করে মহুয়া’। মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। মহুয়া রায়চৌধুরীর জীবনে ঘটে যাওয়া নানান অজানা কথা এবার ফুটে উঠবে বড়পর্দায় অঙ্কিতার হাত ধরে।
অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, “আমি উত্তেজিত আর নার্ভাস। সমস্ত অনুভুতি একসঙ্গে কাজ করছে। আমাকে এমন একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ প্রযোজক রাণা সরকার দিয়েছেন, যিনি আমার মতোই প্রত্যেক সিনেমাপ্রেমী বাঙালির কাছে ভীষণ প্রিয়। এক কথায় স্বপ্নের নায়িকা।
আরও পড়ুন:Tanima Sen:পুজোতে নিজের কথা ভুলে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোকে উপহার দিলেন তনিমা সেন
এই চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও কঠিন। তবে সোহিনীদির পরিচালনায় চেষ্টা করব, দর্শক যাতে মহুয়া রায় চৌধুরীকে কিছুটা হলেও বড়পর্দায় ফিরে পান।”
স্বাভাবিকভাবেই দারুণ খুশি তাঁর ভক্তরা।