Arunima Haldar:বড়পর্দা, ওয়েব সিরিজ এবং ছোটপর্দা,তিন জায়গাতেই অভিনেত্রী অরুণিমা হালদারের অভিনয় নজর কেড়েছে দর্শকের। ছোটপর্দায় শেষবার ২০২৪ সালের শেষে দেখা গিয়েছিল তাঁকে। আবারও অনেক দিন পরে ছোটপর্দায় দেখা যাবে অরুণিমাকে।
প্রেমের গল্প নিয়ে আসছে ‘সোহাগে আদরে’। নতুন ধারাবাহিকে অরুণিমার বিপরীতে দেখা যাবে শুভরঞ্জন মুখোপাধ্যায়কে।
ছয়-সাত মাস কেন ছোটপর্দা থেকে দূরে ছিলেন অরুণিমা? অভিনেত্রী জানান,’কাজলনদীর জলে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমার জন্ডিস হয়েছিল। তারপর খুবই দুর্বল হয়ে পড়ি। ভেবেছিলাম কয়েক দিনের বিরতি নেব। আর তার আগে যে পর পর ধারাবাহিকে করে গিয়েছি আমি। মাঝে কয়েকদিনের আরাম প্রয়োজন ছিল।”
এক অন্যরকম প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তিনি। ধারাবাহিক প্রসঙ্গে অরুণিমা বলেন,”সূর্যকে বিয়ের পরেই বদলে যায় সোহাগের জীবন। পরিবার, সম্পর্কে বিশ্বাসী সোহাগের একদম বিপরীত সূর্য। সেখান থেকেই গল্পের শুরু। একদিকে যেমন সোহাগের মধ্যে ঘরোয়া সত্তা দেখা যাবে। সেই সঙ্গে তাঁর চরিত্রের নেপথ্যে রয়েছে প্রতিবাদী সত্ত্বাও।”
বোঝাই যাচ্ছে দুই ভিন্ন মেরুর মানুষের প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। শুভরঞ্জন ও অরুণিমার জুটিকে দর্শক কতটা ভালোবাসা দেন এখন সেটাই দেখার অপেক্ষায়।